মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ · ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামে করোনা ভাইরাস‌ সচেতনতা প্রোগ্রাম

Platformপ্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ৪:৩৯ · ২ মিনিটে পড়ুন
আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামে করোনা ভাইরাস‌ সচেতনতা প্রোগ্রাম
লেখার আকার

১৫ ফেব্রুয়ারি ২০২০: গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের মাইক্রোবায়োলজি বিভাগের আয়োজনে বর্তমান সময়ের “পাবলিক হেলথ ইমার্জেন্সি” ঘোষিত করোনা ভাইরাস জনিত রোগ COVID-19 বিষয়ক সচেতনতা প্রোগ্রাম আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে করোনা ভাইরাস এর উৎপত্তি, সংক্রমনতা, রোগের ধরন, এর জীবনচক্র, নামকরন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তথ্যবহুল ও উপভোগ্য প্রেজেন্টেশন করেন আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের মাইক্রোবায়োলজি বিভাগের লেকচারার ডা. রাহেলা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান কর্নেল আব্দুল্লাহ আল বাকী সহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকাগন, সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকবৃন্দ ও আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের ৫ম বর্ষের শিক্ষার্থীরা। প্রেজেন্টেশন পরবর্তী প্রশ্ন-উত্তর পর্বে চিকিৎসকগন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে অনন্য মাত্রা প্রদান করেন।

মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান কর্ণেল আব্দুল্লাহ আল বাকী COVID- 19 ভাইরাস নিয়ে সদ্য প্রকাশিত পরিসংখ্যান উল্লেখ করে এর সংক্রমতার দ্রুততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে আতংকিত না হয়ে সচেতনতা ও সতর্কতার মাধ্যমে এ ভাইরাস জনিত রোগ মোকাবিলা করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষাংশে সম্মানিত প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান সমাপনি বক্তব্যে রাখেন।

উল্লেখ্য যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ৩০ জানুয়ারী করোনা ভাইরাস (COVID-19) কে “Public health emergency” হিসেবে ঘোষনা দেয়। ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে প্রথম এ ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। বর্তমানে চীনে আক্রান্তের সংখ্যা প্রায় ৭০,০০০ হাজারের কাছাকাছি এবং চীনের বাইরে প্রায় ২৭ টি দেশে এর সংক্রমণ সনাক্ত করা হয়েছে।

মোঃ নাফিউল ইসলাম টিপু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।