মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

বিশ্ব পরিবেশ দিবসে ‘সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ’ এর গাছ বিনিময় কর্মসূচী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ জুন ২০২১, ৬:৪৬ · ২ মিনিটে পড়ুন
বিশ্ব পরিবেশ দিবসে ‘সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ’ এর গাছ বিনিময় কর্মসূচী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৫ জুন, ২০২১, শনিবার

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবছর এই দিনটি উদযাপন করা হয় প্রকৃতির গুরুত্ব সম্পর্কে মানুষকে স্মরণ করিয়ে দিতে। ২০২১ সালের বিশ্ব পরিবেশ দিবস এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে “ইকোসিস্টেম পুনরুদ্ধার”।

আর এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্ল্যাটফর্ম ঢাকা দক্ষিণ জোনাল পরিষদের ‘সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ ইউনিট’ আয়োজন করেছে গাছ বিনিময় কর্মসূচির।
কর্মসূচির শুরুতেই কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এস. এম. আক্কাস আলী গাছ বিনিময় এর মাধ্যমে উক্ত কর্মসূচির উদ্ভোধন করেন। পরবর্তীতে কলেজে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা এবং ইন্টার্ন চিকিৎসক নিজেদের মধ্যে গাছ বিনিময় করেন। এছাড়াও পরবর্তী প্রজন্মকে গাছ লাগানোতে উৎসাহী করতে ছোটদের মধ্যে উপহার হিসেবে গাছ বিতরণ করা হয়।


সপ্তাহব্যাপী এই কর্মসূচিটি চলবে ৫ জুন থেকে ১০ জুন সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত নিজস্ব কলেজ ক্যাম্পাসে, যেখানে কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রীরা ছাড়াও যে কেউ গাছ বিনিময় এর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এবং আমাদের দৈনন্দিন জীবনে গাছপালার ভূমিকা অপরিসীম। গাছপালা ও বনভূমি যেমনিভাবে আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে, ঠিক তেমনিভাবে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকেও পরিবেশকে রক্ষা করে।

গাছপালা ও বনভূমি ছাড়া মানুষ ও অন্যান্য প্রাণীর জীবনধারণ অসম্ভব। যথেষ্ট পরিমাণে গাছপালা ও বনভূমি না থাকলে পরিবেশ হবে উষ্ণ, পৃথিবী হবে মরুভূমি- ধূলিকাময়। এতে পরিবেশ হবে বিপন্ন। মানুষ পতিত হবে বহুল বিপর্যয়ে।

তাই আসুন আমরা গাছ লাগাই, গাছ বিনিময় করি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।