মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

বিজ্ঞান ও বিস্ময়ঃ পর্ব-০৩।। আমি এমন কেন?

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ১১:১৪ · ৩ মিনিটে পড়ুন
বিজ্ঞান ও বিস্ময়ঃ পর্ব-০৩।। আমি এমন কেন?
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ আগস্ট, ২০২০, বৃহস্পতিবার

ডা. আসির মোসাদ্দেক সাকিব
ডেন্টাল সার্জন,
চট্টগ্রাম মেডিকেল কলেজ।

নিজের শরীর গঠন অঙ্গ প্রত্যঙ্গ সৌন্দর্য ইত্যাদি নিয়ে অসন্তুষ্ট থাকা একটা মানসিক সমস্যা। এটাকে বিজ্ঞানীরা ‘বডি ডিসমর্ফিক ডিসঅর্ডার’ (বিডিডি) বলে। এটা শুচিবাই বা ওসিডি এর অন্তর্গত এক ধরনের রোগ। এই রোগের রোগীরা সব সময় নিজেকে অন্যের সাথে তুলনা করতে থাকে। আয়নার সামনে দাঁড়ালে এরা খালি ঠোঁটের গঠন, চোখের গঠন, গালের গঠন বা তিল নিয়ে চিন্তা করতে থাকে। তবে অন্য ক্ষেত্রে যেমন, খুব মোটা মানুষ যদি স্থূলতা নিয়ে চিন্তা করে সেটা মানসিক সমস্যা নয়। সমস্যা হবে স্বাভাবিক অবস্থায় থাকার পরও যদি নিজের গঠন নিয়ে অস্বস্তি হয় এবং অপরের সাথে বারবার তুলনার কথা চিন্তা আসে। মেয়েরা এই জিনিসে তুলনামূলক বেশি আক্রান্ত হয়। এমনকি স্তনের গঠন নিয়েও এদের অন্যের সাথে তুলনার কথা চিন্তায় আসে এবং অনেক ক্ষেত্রে হিংসে সৃষ্টি হয়। ছেলেদের ক্ষেত্রে হয় মাংসপেশীর গঠন, চোয়ালের উচ্চতা, নাকের উচ্চতা, পেটের মেদ, মুখের উপরে কোন তিল,  জননাঙ্গের আকৃতি-এসব নিয়ে।

ছবিঃ প্রতীকী।

বডি ডিসমর্ফিক ডিসঅর্ডার-এ আক্রান্ত লোকদের নিয়ে গবেষণায় দেখা যায়, এদের ছেলেবেলায় এদের মা-বাবারা অন্যের সাথে বারবার তুলনা করতো। সন্তানকে অন্যের সাথে যে কোন কিছুতে বারবার তুলনা করা খারাপ। বডি ডিসমর্ফিক ডিসঅর্ডার-এর কারণে ছেলে মেয়েরা প্রায় টেনশনে থাকে, খাবারের রুচি চলে যায়, অসামাজিক হয়ে পড়ে এমনকি চরম ক্ষেত্রে রোগীদের বিষণ্ণতা বাড়তে বাড়তে অনেক সময় আত্মহত্যা প্রবণতার দিকে চলে যায়।

ছবিঃ প্রতীকী।

আধুনিককালে এই রোগের প্রকোপ একটু বেড়েছে। এর প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে আর্টিফিশিয়াল সৌন্দর্য তৈরি করার কারণে মানুষ তুলনার সুযোগ বেশি পাচ্ছে। এই জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে ‘স্ন্যাপচ্যাট ইউজারদের’। স্নাপচ্যাট বিউটি ফিল্টার প্রথমে আনার কারণে মানুষ তার গঠনকে বিকৃত করে সেটাকেই সুন্দর ভেবে নিচ্ছিল। এখন প্রায় প্রত্যেক ক্যামেরা বা সামাজিক সাইটে এটা করা যায়। বিভিন্ন দেশের প্লাস্টিক সার্জনরা কমপ্লেইন করছে যে টিনএজাররা এসব এপ্লিকেশন দিয়ে নতুনভাবে চেহারা গঠন করে ও তাদের কাছে এনে সেভাবে বানিয়ে দেওয়ার জন্য জোর করছে। এটাকে বিজ্ঞানীরা নতুনভাবে ‘স্ন্যাপচ্যাট ডিসমর্ফিয়া’ নামে আখ্যায়িত করেছে।

ছবিঃ প্রতীকী।

গবেষকরা বলেন, এই বডি ডিসমর্ফিক ডিসঅর্ডার রোগ বায়োসাইকোসোশ্যাল ভাবে প্রধানত সৃষ্টি হয় এবং ৪৩ শতাংশ ক্ষেত্রে এটি বংশগতি দিয়ে নিয়ন্ত্রিত ও পরিবাহিত। বায়োসাইকোসোশ্যাল উৎপত্তি মানে প্রাত্যহিক সামাজিক জীবনে আশেপাশের মানুষ দিয়ে যদি নিগৃহীত, অত্যাচারিত, অপমানিত বা তুলনাকৃত হয়ে যদি স্থায়ীভাবে মস্তিষ্কের গঠনগত পরিবর্তন হয়। ১৮৮৬ সালে ইতালির টিউরিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনরিকো মরশেলি এই রোগকে ডিসমর্ফোফোবিয়া নাম দেন। পরে ১৯৯৩ ও ২০১৩ তে সংশোধিত হয়ে বর্তমানে পুরোপুরি মানসিক সমস্যা নামে এটি আখ্যায়িত।

এন্টিডিপ্রেসেন্ট ওষুধ আর পেশেন্ট মোটিভেশান ছাড়া আর কোন ওষুধ নেই এই রোগের। তাই এই ক্রমবর্ধমান আধুনিক রোগ থেকে বাঁচতে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখা ও প্রাত্যহিক জীবনে অন্যের সাথে তুলনা করা থেকে বিরত রাখতে হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।