সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা হাসপাতাল থেকে – পর্ব ১৫ | বন্ধুত্বের জয়

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ আগস্ট, ২০২০, বৃহস্পতিবার 

প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার
একাদশ ব্যাচ,
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল

টোনাটুনির গল্প পড়েছি ছোটবেলায়৷ তারা স্বামী স্ত্রী অন্যদের দাওয়াত দিয়ে নিজেরা রান্না করে পেট ভরে খেয়ে, মেহমান পশু পাখিদের বঞ্চিত করে এবং আগ ডালে টুন টুন ডেকে ওঠে এক ধরনের বিকৃত মজা নেয়৷ কেন এসব গল্প ছিল জানি না৷ কেউ কোনদিন পড়িয়েছিল কি না তাও মনে নেই৷ শিক্ষণীয় বিষয় কি তুলে ধরেছিলেন শিক্ষক মহাশয়, তা আজ খুব জানতে ইচ্ছে করছে৷ এসব আজগুবি গল্প আমাকে কখনো টানে নি, তবে প্রতারণার এক উৎকৃষ্ট উদাহরণ হিসেবে আমার মানসপটে সেই বাল্যকাল থেকেই দাগ কেটে আছে৷

আজ সকালের টেলিফোন পাওয়ার পর থেকেই দুপুরে চমৎকার একটা মধ্যাহ্ন ভোজের মুখোমুখি হতে যাবার সুখানুভুতি লেপ্টে আছে চিন্তায়৷ করোনার কারণে দিনক্ষণ ভুলে গেছি৷ কোন একজনের টেক্সট এ বুঝতে পেরেছি আজ শুক্রবার৷ প্রতি শুক্রবার এই ছোট্ট ভাইটি সূরা কাহাফ পড়ার কথা স্মরণ করিয়ে দেয়৷

আজান হল৷ অপেক্ষা করতে থাকলাম৷ একটা বেজে গেছে৷ আমি গরম পানির ভাপ নিয়ে সময় ব্যয় করছি৷ ক্ষুধা লেগে গেছে৷ হাসপাতালের বেডে অসুস্থ রোগীর জিহ্বায় স্বাদ ফিরে এলে, তাকে মজার খাবারের প্রলোভন দেখিয়ে এভাবে সাগর পাড়ের শুটকি মাছের মতো ঝুলিয়ে রাখার মানে কি! আরে ভাই আমি কি তোমার কাছে আবেদন করছি একটু ভালোমন্দ খাবারের জন্য? অভুক্তদের নিয়ে বিত্তবানদের এমন মশকরায় সম্ভবত আলাদা আনন্দ আছে৷ যাই হোক এমন দুষ্টামি মেডিকেলের প্রথম বর্ষে কেন্টিনে দাওয়াত দিয়ে করলে, আজ হয়তো ভুলতে বসতাম বড়জোর স্মৃতিচারণ করতাম৷ কিন্তু সারা শরীরে করোনা ভাইরাস নিয়ে আজ ওদের করুণা সত্যি খুব পরিতাপের৷ হাসপাতালের খাবার দিয়ে গেল৷ রাগে সেই খাবারটা রেখে দিলাম৷ দরকার হলে আজ উপোস থাকবো, রোজা রাখার অভ্যাসতো আছেই!

ভাবলাম বান্ধবীকে ফোন দেই – যাতে দুপুরে না খেয়ে ফেলি সেজন্য কল করে সতর্ক করলে, কি হল? ভাবলাম অনেক আইটেম নিজের হাতে বানাচ্ছে তো তাই একটু সময় লাগছে৷ ধৈর্য ধারণের উপর আমার জানা আল কুরআনের সকল আয়াত স্মরণ করলাম৷ ক্ষুধায় যখন আরও ক্লান্ত হয়ে উবুত হয়ে বিছানায় শুয়ে পড়ে ব্রিদিং এক্সারসাইজ করছি, তখন টুপি মাথায় পাজামা পাঞ্জাবি পড়া এক সৈনিক একটা প্যাকেটসহ আমার রুমে ঢুকলো৷

সালাম দিয়ে বললো,

” স্যার লিজা ম্যাডাম পাঠিয়েছেন ৷”

আমি ধন্যবাদ দিয়ে তাকে বিদায় জানালাম৷ ব্রিগেডিয়ার জেনারেল লিজা চৌধুরী পেশায় প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ৷ সেনাবাহিনীতে আমার এক নম্বর জুনিয়র৷ আমরা দু’জনই শের ই বাংলা মেডিকেল কলেজের স্টুডেন্ট৷ লিজা এ ব্যাচ আর আমি ডি ব্যাচের৷ দুজনেই সাভারে জয়েন করি৷ আমি জয়েন করি ১১ ফিল্ড এম্বুল্যান্স আর লিজা সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে৷ লিজার স্বামী মেজর জেনারেল ওমর হাসান স্যার তখন ১১ ফিল্ড এম্বুলেন্সের মেডিকেল স্পেশালিস্ট৷ আমরা যখন সেনাবাহিনীতে টিকে গেলাম, জয়েন করবো কি না জানতে বরিশাল ক্যাডেট কলেজে ওমর হাসান স্যারের সাথে দেখা করতে গেলাম৷ তারপর থেকেই ওমর হাসান স্যারের সাথে আমার সম্পর্ক খুব ভাল৷ সর্বশেষ আমার চাকরি ছাড়ার সময় বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে স্যারকে পেয়েছি৷ সবার মতো স্যারকেও সেখানে আমি খুশি করতে পেরেছি বলে আমার বিশ্বাস৷

ব্রিগেডিয়ার জেনারেল লিজার অনেক গুণ৷ ফরিদপুরের ভাঙার মেয়ের যে আস্ত আস্ত এত গুণ, তা আমরা ক্লাসমেটরা টের না পেলেও তেজকুনিপাড়ার বাসিন্দা স্যার সলিমুল্লাহ মেডিকেলের মেজর ওমর হাসান টের পেয়েছিলেন৷ পেশায় লিজা চৌধুরী যেমন দক্ষ, ব্যক্তিগত আচার আচরণে তেমন অমায়িক ও মানবিক৷ বন্ধু বান্ধবদের প্রিয় মুখ, যাকে ছাড়া কোন অনুষ্ঠান আশা করা যায় না৷ উন্নত সেনা শৃঙ্খলার অধিকারী এই সেনা কর্মকর্তা, তার কর্মস্থল ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে বেশ সুনামের সাথে চাকরি করছেন৷

বিশেষজ্ঞদের মধ্যে গাইনির ম্যাডামদের একটা অংশ এত বেশি গুণী, যা বলার অপেক্ষা রাখে না৷ তারা নিজেরাই প্রতিষ্ঠিত হয়ে শেষ করেন না, স্বামীদের প্রতিষ্ঠিত করেন৷ ছেলেমেয়েদের মানুষ করেন, সুশিক্ষিত করেন৷ ব্রিগেডিয়ার লিজা তারই একটা উৎকৃষ্ট উদাহরণ৷ দুই মেয়ে ও এক ছেলে – ডাক্তার, আইনজ্ঞ ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ৷ প্রতিটা ছেলে মেয়ে মেধাবী৷

এরপর আমি খাবারের প্যাকেটের মুখ খুললাম৷ বার বার বলেছি কম দিতে৷ কথা রাখেনি – এটাই মা বোনদের স্বভাব৷ তুমি মনু ঠিকই বলেছ – আমরা ভাই ছেলেরা বোন মাকে চিনতে পারি না, চিনলেও বিলম্ব করে ফেলি চিনতে৷ তাইতো অস্থির হয়ে টোনাটুনির গল্প বলতেও ছাড়িনি, অথচ কত যত্ন করে পাঁচ বাটি ভরে; শিং কাঁচা কলা ঝোল, মাগুর আলু, শৌল মাছ আলু দোপেঁয়াজা, ঘন ডাল, আরেক বাটিতে পোয়া বা কোরাল মাছ পাঠিয়েছে, আর সাথে আম৷

এত ব্যস্ততার মাঝে কিভাবে এতো খাবার পাঠিয়েছে, সে বিষয়ে আমি বিস্ময় প্রকাশ করছি না৷ আমি লিজাদের কর্মক্ষমতা জানি – অবাক হইনি৷ বন্ধুত্ব ভ্রাতৃত্ববোধ টিকে থাকুক – ভালোবাসা, মানবিক আচরণ হোক সম্পর্কের ভিত্তিমূল: এটাই পৃথিবীর কাছে আমার চাওয়া৷

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।