মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
কলাম

পপুলার মেডিকেল কলেজে বিশ্ব আ্যন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ- ২০২১ পালন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ৮:৩৬ · ২ মিনিটে পড়ুন
পপুলার মেডিকেল কলেজে বিশ্ব আ্যন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ- ২০২১ পালন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার 

বিশ্ব আ্যন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে ২৭ নভেম্বর, ২০২১ তারিখে ঢাকা দক্ষিণ জোনের অন্তর্ভুক্ত প্ল্যাটফর্ম পপুলার মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে সেমিনার এবং ক্যাম্পাসে সচেতনতামূলক পোস্টার লাগানো ও লিফলেট বিতরণ করা হয়। এ সকল আয়োজনে ভলেন্টিয়ার হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে পপুলার মেডিকেল কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন এবং তাহসিন লাবিবা তানহা।

সেমিনারে স্লাইড শো প্রেজেন্টেশন দেন ডা. মোশতাক আহমেদ স্যার, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. কাজী জুলফিকার মামুন স্যার, অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, ডা. নিলুফা বেগম ম্যাম, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফার্মাকোলজি বিভাগ, ডা. মাহবুবুল হক স্যার, সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগ, ডা. খন্দকার আবু রায়হান স্যার, উপাধ্যক্ষ এবং বিভাগীয় প্রধান এনাটমি বিভাগ, পপুলার মেডিকেল কলেজ। এছাড়াও শিক্ষার্থীদের আ্যন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে আরো সতর্ক হতে আহবান জানান ডা. শাহীন লিপিকা কাইয়ুম ম্যাম, অধ্যাপক , ফার্মাকোলজি বিভাগ, ডা. মাহবুবুল আলম স্যার, সহযোগী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগ, ডা. হাসিনা ইকবাল ম্যাম, সহযোগী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, ডা. নাবিলা মাহবুব ম্যাম, সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ।

অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন ডা. অভিষেক ভদ্র স্যার, প্রভাষক, ফার্মাকোলজি বিভাগ। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানায় সাইফুল ইসলাম রিপন। এ সময় উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি এবং প্যাথলজি বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এছাড়াও ক্যাম্পাসে সচেতনতা মূলক পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নীরবতা ভাঙি, জীবন বাঁচাই: আত্মহত্যা প্রতিরোধে চাই সহমর্মিতা”(বিশ্ব আত্নহত্যা প্রতিরোধ দিবস ২০২৬)

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ প্রতি বছর ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন (IASP) এই দিবসের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, আত্মহত্যা প্রতিরোধযোগ্য। ২০২৪-২০২৬ সালের প্রতিপাদ্য “Changing the…

১১ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

আহতরা পাবেন ইউনিক আইডিকার্ড, আজীবন বিনামূল্যে চিকিৎসা : ডা. সায়েদুর রহমান

বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে যাচাইকৃতদের অতিদ্রুত ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। পর্যায়ক্রমে যাচাইবাছাই প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সব আহতদের ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। সকল সরকারি হাসপাতালে কার্ডধারী আহত যোদ্ধারা…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।