মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
COVID-19

দিনাজপুরের পার্বতীপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

Platformপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ৮:৩৪ · ১ মিনিটে পড়ুন
দিনাজপুরের পার্বতীপুরে প্রথম করোনা রোগী শনাক্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ এপ্রিল, ২০২০:

করোনার প্রকোপ থেকে রক্ষা পেলো না দিনাজপুরের পার্বতীপুর উপজেলা। প্রথমবারের মতো উপজেলার পৌর এলাকার মানিক শাহ (৩৫) নামে এক ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি মিলেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নমুনা পরীক্ষার পর বুধবার সন্ধ্যায় বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেন দিনাজপুর জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস। এ নিয়ে দিনাজপুর জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ জনে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ মিথুন জানান, পার্বতীপুরে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া এক ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। এলাকার মানুষের কথা চিন্তা করে ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের ২০ টি বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজনের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পাওয়া রিপোর্টে মানিক শাহের করোনা পজিটিভ আসে।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।