মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কুষ্টিয়ায় দেশের ১১তম পিসিআর ল্যাব উদ্বোধন!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ৯:০৮ · ২ মিনিটে পড়ুন
কুষ্টিয়ায় দেশের ১১তম পিসিআর ল্যাব উদ্বোধন!
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার। ১৬ এপ্রিল, ২০২০

পর্যাপ্ত প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ানের স্বল্পতা থাকা সত্ত্বেও আজ (১৬ এপ্রিল) থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চালু করা হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত বা করোনায় সন্দেহভাজনদের রোগ শনাক্ত করার পিসিআর ল্যাব। হাসপাতালের একটি ভবনে এই ল্যাব স্থাপন শেষে আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার সকালে এটি উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর ও বিভাগীয় শহরগুলোর পাশাপাশি এটা হলো দেশের ১১তম পিসিআর ল্যাব। তবে এখন পর্যন্ত এটি চালানোর জন্য কুষ্টিয়াতে মাত্র একজন ল্যাব টেকনিশিয়ান রয়েছেন, যাকে ঢাকা IEDCR থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. তাপস কুমার সরকার জানান, “আজ (১৬ এপ্রিল) এটি উদ্বোধন করা হলেও আগামী বুধবার (২২ এপ্রিল) এখান থেকে করোনা পরীক্ষা শুরু হবে। এরই মধ্যে আমরা নিজেদের ভেতর থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে টেকনিশিয়ান তৈরি করে নেবো।”

ডা. তাপস আরো জানান, “করোনা পরীক্ষার এই পিসিআর ল্যাব কুষ্টিয়ায় স্থাপন হওয়ায় কুষ্টিয়া জেলা ছাড়াও পার্শ্ববর্তী মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, পাবনা ও নাটোর জেলার মানুষ এখান থেকে কোভিড-১৯ টেস্ট করাতে পারবেন। কুষ্টিয়া মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ল্যাবের তত্ত্বাবধানে থাকবেন।”

উক্ত পিসিআর ল্যাব থেকে প্রতিদিন ৯৪ জন রোগীর করোনা পরীক্ষা করে ২৪ ঘণ্টার মধ্যেই রিপোর্ট দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।