মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

ঢাকার বসুন্ধরায় উদযাপিত হলো ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে ২০১৭

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ মার্চ ২০১৭, ৯:৫১ · ২ মিনিটে পড়ুন
ঢাকার বসুন্ধরায় উদযাপিত হলো ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে ২০১৭
লেখার আকার

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির আয়োজনে গতকাল ২০ মার্চ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরাতে গতকাল উদযাপিত হলো ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে ২০১৭’। সারা দেশের তিন হাজারেরও বেশি ডেন্টিস্টের অংশগ্রহণে সকাল ৮টায় র‍্যালির মাধ্যমে ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’-এর কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. হুমায়ূন কবির বুলবুল, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি, ডা. মুস্তাফা জালাল মহিউদ্দিন, প্রেসিডেন্ট বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন; অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, প্রেসিডেন্ট, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো: আবদুল কাশেম, প্রেসিডেন্ট বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।

FB_IMG_1490110159578

অনুষ্ঠানে উপস্থিত সবাই দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কার্যক্রম নিয়ে কথা বলেন। এ ছাড়াও অনেকের বক্তব্যের মাধ্যমে দন্তু চিকিৎসায় ভুয়া ডেন্টিস্টদের চিকিৎসা ব্যবস্থার কথাও উঠে আসে।

FB_IMG_1490109936207
ওরাল হেলথের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বহু বছর ধরে কাজ করে আসছে। এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। এ ছাড়াও অনুষ্ঠানটির অন্যতম পৃষ্ঠপোষক পেপসোডেন্টের পক্ষ থেকে ‘লিটল ব্রাশ বিগ ব্রাশ’ নামের একটি ক্যাম্পেইনের ঘোষণা দেয়া হয়। শিশুদের জন্য এই রোমাঞ্চকর ক্যাম্পেইনটি শুরু হবে আগামী এপ্রিলে। যে ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদেরকে নিয়মিত দুই বেলা দাঁত ব্রাশ করার বিষয়ে সচেতন করা হবে এবং বিশেষ করে রাতের বেলা দাঁত ব্রাশ করতে উৎসাহিত করা হবে।

সংবাদদাতা: বনফুল,প্ল্যাটফর্ম এডমিন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।