মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ঢাকায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মোহাম্মদপুরে

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টারপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ৩:৫৫ · ৩ মিনিটে পড়ুন
ঢাকায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মোহাম্মদপুরে
লেখার আকার

রবিবার, ১৯ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী দেখা যায় ১৮ এপ্রিল পর্যন্ত মোহাম্মদপুরে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। যা বিভিন্ন এলাকার সংখ্যা থেকে সর্বোচ্চ। গতকাল শনিবার পর্যন্ত দেশে ২১৪৪ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে ৮৭৭ জনই ঢাকার বাসিন্দা, যা আক্রান্তদের ৩২ শতাংশ।

পরিসংখ্যানে দেখা যায়, মোহাম্মদপুরের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ওয়ারীর বাসিন্দারা, ২৮ জন। তারপরে রয়েছে মিটফোর্ডে- ২৬ জন, লালবাগে ২৩ জন আর যাত্রাবাড়ীতে ২৫ জন। উত্তরায় আক্রান্ত হয়েছেন ২৩ জন, ধানমন্ডিতে ২১ জন। পুরান ঢাকা এলাকায় সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৮৭ জন।

তবে একক মহল্লা হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মিরপুরের টোলারবাগে। সেখানে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ১৯ জন। আরেকটি এলাকা শাঁখারিবাজারে আক্রান্ত ১০ জন। বাসাবোতে আক্রান্ত হয়েছেন ১৭ জন।

ঢাকা মহানগরী : শনিবার পর্যন্ত রাজধানীতে ১১৫ এলাকায় ৮৪৩ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণ ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে ১০৩ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ৭৪০। ঢাকার ১১৫ এলাকার মধ্যে- আদাবর ৫, আগারগাঁও ৫, আরমানিটোলা ১, আশকোনা ১, আজিমপুর ১৩, বাবুবাজার ১১, বাড্ডা ৮, বেইলি রোড ৩, বনানী ৮, বংশাল ১৬ , বানিয়ানগর ১, বাসাবো ১৭, বসুন্ধরা ৬ , বেগুনবাড়ী ১, বেগমবাজার ১, বেড়িবাঁধ ১, বকশীবাজার ১, বছিলা ১, বুয়েট এরিয়া ১, ক্যান্টনমেন্ট ১, সেন্ট্রাল রোড ১, চানখাঁরপুল ৭ , চকবাজার ১২, ঢাকেশ্বরী ১, ডেমরা ৩, ধানমণ্ডি২১, ধোলাইখাল ১, দয়াগঞ্জ ১, ইস্কাটন ৬, ফরিদাবাদ ১, ফার্মগেট ১, গেণ্ডারিয়া ১৬, গোড়ান ১, গোপীবাগ ৩, গ্রিন রোড ১০, গুলিস্তান ৩, গুলশান ১৪, হাতিরঝিল ১, হাতিরপুল ৩, হাজারীবাগ ১৬, ইসলামপুর ২, জেলগেট ২, যাত্রাবাড়ী ২৫, জিগাতলা ৫, জুরাইন ৩, কল্যাণপুর ২, কামরাঙ্গীরচর ৪, কাজীপাড়া ৩, কারওয়ান বাজার ১, কচুক্ষেত ১, খিলগাঁও ২, খিলক্ষেত ১, কলতাবাজার ১, কদমতলী ২, কোতোয়ালি ৪, কুড়িল ১, লালবাগ ২৩ , লক্ষ্মীবাজার ৫ , মালিটোলা ১, মালিবাগ ৪, মানিকদী ১, মাতুয়াইল ১, মীরহাজীরবাগ ২, মিরপুর ১-এ ৮, মিরপুর ৬-এ ৩, মিরপুর ১০-এ ৭, মিরপুর ১১-এ ১৩, মিরপুর ১২-এ ১১, মিরপুর ১৩-এ ২, মিরপুর ১৪-এ ৬, মিটফোর্ড ২৬, মগবাজার ১১, মহাখালী ১২, মোহনপুর ১, মোহাম্মদপুর ৩৪, মতিঝিল ১, মুগদা ৩, নবাবপুর ১, নবাবগঞ্জ ২, নারিন্দা ৩, নাখালপাড়া ৫, নিমতলী ৪, নিকুঞ্জ ১, পীরেরবাগ ২, পুরানা পল্টন ২, রাজারবাগ ১৩, রামপুরা ৪, রমনা ৫, রায়েরবাগ ১, রাজাবাজার ১, রায়েরবাজার ১, সবুজবাগ ২, সদরঘাট ১, সায়েদাবাদ ১, সায়েন্স ল্যাব ১, শাহআলীবাগ ২, শাহবাগ ৬, শাঁখারীবাজার ১০, শান্তিবাগ ১, শ্যামপুর ১, শান্তিনগর ৮, শ্যামলী ৭, শেওড়াপাড়া ১, শেখেরটেক ১, সোয়ারীঘাট ৩, সিদ্ধেশ্বরী ৩, শনির আখড়া ১, সূত্রাপুর ৯, তেজগাঁও ১৬, তেজতুরী বাজার ১, টোলারবাগ ১৯, উর্দু রোড ১, উত্তরা ২৩ , ভাটারা ১ এবং ওয়ারীতে ২৮ জন।

তথ্যসূত্র: যমুনা টিভি

নিজস্ব প্রতিবেদক
নিউমুন রাইন রহমান অরভিল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।