মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

ডা. শুভাগত চৌধুরীর স্বাস্থ্যবার্তা: কম শর্করাযুক্ত ফল খান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ জুলাই ২০২০, ১১:৩০ · ২ মিনিটে পড়ুন
ডা. শুভাগত চৌধুরীর স্বাস্থ্যবার্তা: কম শর্করাযুক্ত ফল খান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২ জুলাই, ২০২০, বৃহস্পতিবার

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী   

দৈনিক সুষম খাদ্যের তালিকার একটি গুরত্বপূর্ণ উপাদান হল ফল। এতে রয়েছে প্রাকৃতিক সুগার, ভিটামিন এবং খণিজ লবণ; যা দেহের পুষ্টি, বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কোন কারণেই খাদ্য তালিকা থেকে ফল বাদ দেওয়া উচিত না। সুস্বাস্থ্য রক্ষার জন্য নিয়মিত কম শর্করাযুক্ত ফল খাওয়া জরুরি।

কয়েকটি কম শর্করাযুক্ত ফল এর পুষ্টিগুণঃ

তরমুজঃ তরমুজে রয়েছে প্রচুর রস (প্রায় ৯২ শতাংশ পানি) এবং আঁশ। গ্রীষ্মকালের একটি চমৎকার ফল তরমুজ, যার ১০০ গ্রামে শর্করার পরিমাণ মাত্র ৭.৫ গ্রাম। এছাড়াও রয়েছে প্রচুর ভিটামিন এ এবং ভিটামিন সি।

ফুটি বা খরমুজঃ ফলটির ১০০ গ্রামে শর্করার পরিমাণ মাত্র ৮ গ্রাম। কোলেস্টেরল মুক্ত, রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি। এছাড়াও খরমুজ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এ ফলের রসের সাথে দই মিশিয়ে সুস্বাদু এবং পুষ্টিকর শরবত তৈরি করা যায়।

স্ট্রবেরিঃ আটটি মাঝারি আকারের স্ট্রবেরিতে আছে ৭ গ্রাম শর্করা। এছাড়া রয়েছে প্রচুর ভিটামিন সি এবং ফাইটোনিউট্রিয়েন্ট।

কালো জামঃ ২০ টি কালো জামে আছে ১০ গ্রাম শর্করা, যা পরিমাণে খুবই কম। এতে আছে আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট।

পীচ ফলঃ ফলটির ১০০ গ্রামে আছে মাত্র ৫ গ্রাম শর্করা। এছাড়া রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট।

অ্যাভোকাডোঃ এটি একটি ফ্লেসি ফল, যাতে স্বাস্থ্যকর ফ্যাট আছে। ৮.৫ গ্রাম শর্করা রয়েছে ১০০ গ্রাম ফলে। এছাড়াও অ্যাভোকাডোতে অনেক পটাশিয়াম এবং আঁশ রয়েছে।

আনারসঃ অর্ধেক কাপ বা ১০০ গ্রাম আনারসে আছে ১১ গ্রাম শর্করা। এতে রয়েছে ম্যাংগানিজ ও হজম উদ্দীপক ব্রোমেলিন।

আলু বখরাঃ এর ১০০ গ্রামে ৭.৫ গ্রাম শর্করা রয়েছে। আলু বখরা সালাদে অথবা দধির সাথে মিশিয়ে খাওয়া হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।