শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডায়াবেটিস কি শুধু রোগ, নাকি জীবনের নতুন ধরণ?

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

আমরা ডায়বেটিস সম্পর্কে কম বেশি সব জানি। শিক্ষিত পুরুষ বা মহিলারা জানে ডায়বেটিস সম্পর্কে। আজ আমরা ডায়বেটিস নিয়ে আরো জানবো।

ডায়বেটিস এর বাংলা অর্থ হলো বহুমূত্র রোগ। ডায়বেটিস হলো গুরুতর, দীর্ঘমেয়াদী রোগ, যেটি রক্তের গ্লুকোজের মাত্রা বৃদ্ধি থাকে। এই রোগ কখনো পরিবেশগত, শারীরিকগত, জিনগত হতে পারে। ডায়বেটিস সাধারণত মধ্যবয়সী পুরুষ বা মহিলা হতে পারে। তবে ইদানীং ১৬-২৫ বছর বয়সী ছেলে-মেয়েদের বেশি দেখা দিচ্ছে।

ডায়বেটিস রোগটি সে প্রাচীন কাল থেকে আছে। ১৫০০ খ্রিস্টপূর্বাদে একটি মিশরীয় পান্ডুলিপিতে ডায়বেটিস সম্পর্কে বলা হয়েছে। তখন তৎকালীন চিকিৎসক ডায়বেটিস রোগীদের জন্য প্রচুর পরিমাণ পানি পান করার পরামর্শ দিয়েছিলো। পরবর্তী ভারতীয় চিকিৎসক এই রোগটি শনাক্ত করেছিলেন পিঁপড়া প্রস্রাবের দিকে আকর্ষণ করে। তখন এর নাম দিয়েছিলো মধুমেহ। ২৩০ খ্রিষ্টপূর্বাব্দে গ্রিক চিকিৎসক অ্যাপোলিনিয়াস অব মেমফিস ডায়বেটিস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। তবে ঐ সময় এই রোগের কোনো নিয়ন্ত্রণ ছিলো না, তবে ১৯৯১ সালে ইনসুলিন আবিষ্কার হওয়ার পর এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়বেটিস দিবস’ পালন করে থাকি।

২০১৯ সালে উইকিপিডিয়া তথ্য অনুযায়ী, সারা বিশ্বের ডায়বেটিস আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো প্রায় ৪৬ কোটি ৩০ লাখ। ন্যাশনাল গাডলাইন অন ডায়বেটিস মেলাইটাস (২০২৩) তথ্য অনুযায়ী বাংলাদেশে ডায়বেটিস রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ। ২০৪৫ সালে সেটি দ্বিগুণ হতে পারে।

প্রকারভেদ:

ডায়াবেটিস সাধারণত দুই প্রকার। যথা:

১) ডায়বেটিস মেলাইটাস।

২) ডায়বেটিস ইনসিপিটাস।

১) ডায়বেটিস মেলাইটাস: এটি আমাদের সবচেয়ে বেশি পরিচিত। ডায়বেটিস বলতে সাধারণত ডায়বেটিস মেলাইটাসকে বুঝায়। এই ডায়বেটিস সবার হয়ে থাকে। ইনসুলিন একটি রাসায়নিক পদার্থ বা হরমোন যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। অগ্ন্যাশয়ে ইনসুলিন মাত্রা কম থাকা অথবা ইনসুলিন উৎপন্ন না হওয়ার কারণে রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। পরে দেখা দেয় ডায়বেটিস মেলাইটাস।

ডায়বেটিস মেলাইটাস আবার ৩ ধরণের। যথা:

১) টাইপ -১: যখন অগ্ন্যাশয়ে বিটা কোষ বিনষ্ট হয়, ফলে ইনসুলিন পুরোপুরি উৎপন্ন হচ্ছে না, তখন এই ধরণের ডায়বেটিস হয়ে থাকে।

২) টাইপ-২: যখন অগ্ন্যাশয়ে ইনসুলিন উৎপাদন কম হয় বা ইনসুলিন পুরোপুরি বিভিন্ন শরীরে সাড়া প্রদানে ব্যর্থ হয়, তখন টাইপ-২ ডায়বেটিস দেখা দেয়।

৩) গর্ভকালীন ডায়বেটিস: এটি গর্ভধারণকারী মহিলাদের হয়ে থাকে। গর্ভকালীন সময় রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে যায়।

২) ডায়বেটিস ইনসিপিটাস: এই রোগ খুব কম মানুষের হয়ে থাকে। প্রতি ২৫ হাজারের মধ্যে একজন হয়ে থাকে। কিডনিতে ভ্যাসোপ্রেসিন (Vasopressin) হরমোনের অভাবে এই ধরণের ডায়বেটিস হয়ে থাকে।এই ধরণের ডায়বেটিসের জন্য Desmopressin নামক ঔষুধ সেবণ করতে হবে এবং রোগীকে বেশি করে পানি খেতে হবে।

লক্ষণ:

১) পলিইউরিয়া: ঘন ঘন প্রস্রাব।

২) পলিফেজিয়া: অতিরিক্ত ক্ষুধা ক্ষুধা ভাব।

৩) পলিডিপসিয়া: অতিরিক্ত তৃষ্ণা।

৪) দূর্বলতা ভাব।

৫) ওজন হ্রাস

৬) মুখে অ্যাসিটোনের গন্ধ পাওয়া যায়।

জটিলতা:

যদি ডায়বেটিস নিয়ন্ত্রণ রাখা না যায়, তাহলে বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে যাবে। যেমন: স্টোক, চোখের রেটিনার ক্ষতি হতে পারে, কিডনিতে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, হৃদপিণ্ড বিভিন্ন সমস্যা হতে পারে যেমন: মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, করোনারি ব্লক হতে পারে ইত্যাদি।

ডায়বেটিস টাইপ -১ রোগী কোনো কারণবশত বেশি ইনসুলিন নিয়ে ফেলে তাহলে রক্তে গ্লুকোজে মাত্রা কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হবে এবং মস্তিষ্ক গ্লুকোজ যদি না যায়, তাহলে রোগীর মৃত্যু হতে পারে।

রোগ নির্ণয়:

রোগী যদি রেনডমাইজড ব্লাড গ্লুকোজ লেভেল ৭ থেকে ১০ mmol/L হয় অথবা ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল ৬ থেকে ৬.৯ mmol/L হয়, তখন আমরা ডায়বেটিস রোগের সন্দেহ করি। নিশ্চিত হওয়ার জন্য আমরা ওজিটিটি (ওরাল গ্লকোজ টোলারেন্স টেস্ট) করে থাকি। সেখানে আমরা নিশ্চিত করা যায় সে ব্যক্তি ডায়বেটিস রোগে আক্রান্ত কি না।

চিকিৎসা ও প্রতিরোধ:

টাইপ-১ ডায়বেটিস ক্ষেত্রে, কৃত্রিমভাবে ইনসুলিন নিতে হবে। কিছু ওষুধ নিতে হবে (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)

টাইপ -২ ডায়বেটিস ক্ষেত্রে, ঔষধ, খাদ্যাভ্যাস পরিবর্তন ও শারীরিক ব্যায়াম করলে ডায়বেটিস নিয়ন্ত্রণ রাখা যাবে। তবে পুরোপুরি নিরাময় হবে না।

গর্ভকালীন সময় চিকিৎসক তত্বাবধানে থাকতে হবে। প্রতিনিয়ত রক্তের গ্লুকোজ মাপতে হবে। তারপর খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যদি ডায়বেটিস না নিয়ে আসতে পারে, তাহলে শিশুর বিভিন্ন সমস্যা হতে পারে এবং মৃত্যু হয়ে যেতে পারে।

যাদের ডায়বেটিস ঝুঁকিতে আছে, তাদেরকে খাদ্যভ্যাস পরিবর্তন, শারীরিক পরিশ্রম, চিন্তামুক্ত থাকতে হবে, বেশি কাজের প্রেসার নেওয়া যাবে না ইত্যাদি। তাতে ডায়বেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন ইউনিভার্সাল মেডিকেল কলেজ, ঢাকা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।