মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ডায়াবেটিস

শিশুদের মধ্যে টাইপ-ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ৬ শতাংশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ৮:৫৮ · ১ মিনিটে পড়ুন
শিশুদের মধ্যে টাইপ-ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ৬ শতাংশ
লেখার আকার

বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০২৪

আজ ১৫ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মধ্যবয়সী কারো চেহারা। অথচ বাংলাদেশে শিশুদের একটা বড় অংশ ডায়াবেটিসে আক্রান্ত।

সাধারণত শিশুরা টাইপ-ওয়ান ডায়াবেটিসে বেশি আক্রান্ত হয়। সেক্ষেত্রে সারাজীবন ইনসুলিন নিতে হয়। যার খরচও অনেক। ডায়াবেটিসে আক্রান্ত একজন শিশুর ব্যয় টানতে প্রতি মাসে একটি পরিবারের খরচ হয় প্রায় ৮-১০ হাজার টাকা। যা বহু পরিবারের সামর্থ্যের বাইরে।

ইন্টারন্যাশনাল ডায়বেটিক ফাউন্ডেশন ২০২১ সালে একটি জরিপ করে। জরিপ অনুযায়ী, একদিন থেকে ১৯ বছর বয়সী শিশুর ৬ শতাংশ টাইপ-ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত। প্রতিবছর যা বাড়ছে আশংকাজনক হারে। বিশেষজ্ঞদের পরামর্শ সচেতনতা বাড়ালে ডায়াবেটিস প্রতিরোধ অনেকাংশে সম্ভব। তবে নিয়ম মেনে চলতে হবে সারাজীবন।

বাডাস পেডিয়াট্রিক ডায়াবেটিস সেন্টার, বারডেম-২ এর ডিরেক্টর ডা. বেদৌরা জাবিন বলেন, টাইপ-টু ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব, কিন্তু টাইপ-ওয়ান না। কিছু কিছু ভাইরাস আছে, যেগুলো ছোটবেলায় আক্রান্ত হলে পরবর্তীতে টাইপ-ওয়ান হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কিন্তু কাদের হবে সেটা কিন্তু কোনো গবেষণায় এখন পর্যন্ত বের হয়ে আসেনি। চিকিৎসায় যে ইনসুলিন নেয়া হয়, সরকারের পক্ষ থেকে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানান তিনি।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডায়াবেটিস কি শুধু রোগ, নাকি জীবনের নতুন ধরণ?

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ আমরা ডায়বেটিস সম্পর্কে কম বেশি সব জানি। শিক্ষিত পুরুষ বা মহিলারা জানে ডায়বেটিস সম্পর্কে। আজ আমরা ডায়বেটিস নিয়ে আরো জানবো। ডায়বেটিস এর বাংলা অর্থ হলো বহুমূত্র রোগ। ডায়বেটিস হলো গুরুতর, দীর্ঘমেয়াদী রোগ, যেটি রক্তের গ্লুকোজের মাত্রা…

৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

প্ল্যাটফর্ম চট্টগ্রাম জোন কর্তৃক “বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১” পালিত

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ নভেম্বর, ২০২১, মঙ্গলবার গত ১৪ নভেম্বর, “বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১” উপলক্ষ্যে দেশের সর্ববৃহৎ মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থী ও চিকিৎসকদের স্বেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর চট্টগ্রাম জোনের মেরিন সিটি মেডিকেল কলেজে আয়োজিত হয়েছে ডায়াবেটিস…

১৬ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

ডা. এম সাইফুদ্দীনের FAQs in Diabetes, Endocrinology and Metabolism এখন অ্যামাজনে

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুলাই ২০২১, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজী বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ জার্নাল অফ এন্ডোক্রাইনোলজী এন্ড মেটাবোলিজম এর সহকারী লেখক ডা. এম সাইফুদ্দীন এর লেখা ও JAYPEE Brothers Medical Publishers কর্তৃক আন্তর্জাতিকভাবে প্রকাশিত বই "FAQs in Diabetes,…

২৩ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।