মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশের থ্যালাসেমিয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায়

বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

থ্যালাসেমিয়া একটি জিনগত রক্তরোগ, যা রক্তে হিমোগ্লোবিনের সঠিক উৎপাদন ব্যাহত করে। হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকার একটি প্রোটিন, যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করে।


থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তির দেহে হিমোগ্লোবিনের উৎপাদন কমে যায়, ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেয়। ‘থ্যালাসেমিয়া’ একটি গ্রিক শব্দ। ‘থ্যালাস’ অর্থ সমুদ্র এবং ‘অ্যানেমিয়া’ অর্থ রক্তস্বল্পতা। গ্রীসের কোন এক সমুদ্র এলাকাতে এই রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছিলো। ১৯২৫ সালে আমেরিকার টমাস কুলি ও পারোল লি এই রোগটি সর্বপ্রথম চিহ্নিত করেন। বাংলাদেশে থ্যালাসেমিয়া একটি জনস্বাস্থ্যগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শতকরা প্রায় ৬-১২ ভাগ মানুষ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। বাংলাদেশে প্রায় ৭০০০ শিশু থ্যালাসেমিয়া রোগ নবয়ে জন্মগ্রহণ করে।

থ্যালাসেমিয়ার ধরন: 

থ্যালাসেমিয়াকে সাধারণত দুইটি প্রধান ধরণের বিভক্ত করা হয়:

1. আলফা থ্যালাসেমিয়া: এই ধরণের থ্যালাসেমিয়ায় হিমোগ্লোবিনের আলফা চেইনের উৎপাদন বাধাগ্রস্ত হয়। একজন মানুষের শরীরে চারটি আলফা গ্লোবিন জিন থাকে, এবং যখন এর এক বা একাধিক জিনে সমস্যা দেখা দেয়, তখন আলফা থ্যালাসেমিয়া সৃষ্টি হয়।

2. বিটা থ্যালাসেমিয়া: বিটা থ্যালাসেমিয়ায় হিমোগ্লোবিনের বিটা চেইনের উৎপাদন বাধাগ্রস্ত হয়। একজন মানুষের শরীরে দুইটি বিটা গ্লোবিন জিন থাকে। যখন এর একটি বা দুটি জিনে সমস্যা দেখা দেয়, তখন বিটা থ্যালাসেমিয়া তৈরি হয়। বিটা থ্যালাসেমিয়ার প্রভাবও আলফা থ্যালাসেমিয়ার মতোই কম বা বেশি হতে পারে।

থ্যালাসেমিয়ার লক্ষণ

থ্যালাসেমিয়ার লক্ষণ এবং তীব্রতা মূলত রোগের ধরনের ওপর নির্ভর করে। সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে:

ক্লান্তি ও দুর্বলতা

ত্বকের ফ্যাকাশে ভাব

শ্বাসকষ্ট

মুখ ও মুখের হাড়ের বিকৃতি

পেট ফোলা বা পেটের অস্বাভাবিকতা

দেহের বিভিন্ন অঙ্গে লোহার পরিমাণ বেড়ে যাওয়া, যা লিভার, হৃদপিণ্ড এবং অন্যান্য অঙ্গের ক্ষতি করতে পারে

থ্যালাসেমিয়ার কারণ

থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ, যা পিতা-মাতার থেকে সন্তানের শরীরে প্রবেশ করে। থ্যালাসেমিয়ার জন্য দায়ী অস্বাভাবিক হিমোগ্লোবিন গঠনকারী জিনটি সন্তানের শরীরে উপস্থিত থাকে এবং এই জিনের ত্রুটির কারণে হিমোগ্লোবিনের চেইনের উৎপাদন ব্যাহত হয়। যদি পিতা-মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হয়, তবে সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার ঝুঁকি বেশি থাকে।

থ্যালাসেমিয়ার চিকিৎসা

থ্যালাসেমিয়ার জন্য বর্তমানে কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি রয়েছে, যদিও এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়। কিছু প্রচলিত চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে:

রক্ত সঞ্চালন: থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের নিয়মিতভাবে রক্ত সঞ্চালনের প্রয়োজন হতে পারে, যা শরীরে হিমোগ্লোবিনের অভাব পূরণ করে।

লোহার মাত্রা নিয়ন্ত্রণ: নিয়মিত রক্ত সঞ্চালনের ফলে রোগীর শরীরে লোহার পরিমাণ বৃদ্ধি পায়, যা বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে। এজন্য লোহার পরিমাণ নিয়ন্ত্রণের জন্য চেলেশন থেরাপি দেওয়া হয়।

অস্থি মজ্জা প্রতিস্থাপন: এটি একটি উন্নত চিকিৎসা পদ্ধতি, যেখানে রোগীর অস্থি মজ্জার পরিবর্তে সুস্থ ব্যক্তির অস্থি মজ্জা প্রতিস্থাপন করা হয়। তবে এই পদ্ধতি খুবই ব্যয়বহুল এবং জটিল।

প্রতিরোধ ও সচেতনতা

থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা এবং পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা করা এবং সঠিক পরামর্শ গ্রহণ করা থ্যালাসেমিয়া প্রতিরোধে সহায়ক হতে পারে।

থ্যালাসেমিয়া একটি জটিল এবং গুরুতর রক্তরোগ। সচেতনতা, সঠিক চিকিৎসা, এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা সুস্থ জীবনযাপন করতে পারেন।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন

ইউনিভার্সেল মেডিকেল কলেজ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।