বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নাটোরে এ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব, বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ

বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪

নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় এ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তবে বিস্তার রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করছে প্রাণিসম্পদ বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং উপজেলা প্রশাসন। চিকিৎসার পাশাপাশি চালানো হচ্ছে জনসচেতনতামূলক কর্মসূচী।

গত অক্টোবর মাসের প্রথমদিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়লে প্রাণিসম্পদ বিভাগ নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জের আঞ্চলিক রোগ গবেষণাগারে প্রেরণ করে। নমুনাগুলোর মধ্যে একটিতে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া গেলে প্রাণিসম্পদ বিভাগ ঐ গ্রামের দুই হাজার ৩০০ গরু-ছাগলকে অ্যানথ্রাক্স টিকা প্রদান করে। পরে পাশের বেড়া গঙ্গারামপুর এবং মামুদপুর গ্রামে এ রোগের লক্ষণ প্রকাশ পেলে প্রাণিসম্পদ বিভাগের সংক্রমণশীল রোগতত্ত্ব ইউনিটের একটি দল গত শনিবার (০২ নভেম্বর) এলাকায় এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এ দু’টি গ্রামে বর্তমানে ১৪ হাজার গরু-ছাগলকে বিনামূল্যে টিকা প্রদান করার কর্মসূচি চলমান রয়েছে।

গবাদিপশু থেকে মানুষের শরীরে সংক্রমণশীল এ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া গেছে ছয়জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রমণশীল রোগ গবেষণা কেন্দ্রের মেডিকেল টিম গত সোমবার (০৪ নভেম্বর) মোল্লাপাড়া গ্রামে ছয়জনের মধ্যে তিনজনকে চিকিৎসা প্রদান করেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম গণমাধ্যমে জানান, “উপজেলা স্বাস্থ্য বিভাগ এ্যানথ্রাক্সের সংক্রমণ রোধে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।”

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুলফিকার মোঃ আখতার হোসেন জানান, “শুরুতেই অ্যানথ্রাক্স রোগে প্রাণী আক্রান্তের বিষয়টি আমাদের নজরে আসায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়েছে। টিকাদান কার্যক্রম চালু করার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হচ্ছে, চলছে উঠান বৈঠক।”

উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার বলেন, “প্রাণিসম্পদ এবং স্বাস্থ্য বিভাগের সঙ্গে উপজেলা প্রশাসন নিবিড়ভাবে কাজ করছে। অসুস্থ গরু জবাই করার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। জবাই করা গরুকে নিরাপদে মাটিচাপা দেওয়া ছাড়াও দু’জন মাংস প্রক্রিয়াকরণকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক দন্ড প্রদান করা হয়েছে।”

উল্লেখ্য যে, এ্যানথ্রাক্স হল ‘ব্যাসিলাস এ্যানথ্রাসিস’ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ। এ সংক্রমণ সাধারণত আক্রান্ত পশু জবাই করা, সেটির মাংস কাটাকাটি করা এবং মাংস ধোয়া বা রান্নার সময় অনেকক্ষণ মাংস, রক্ত ও হাড্ডির সংস্পর্শে থাকলে সেসময় আক্রান্ত পশুর রক্তের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তবে মানুষ থেকে মানুষে এ্যানথ্রাক্সের সংক্রমণ হয় না।

সাধারণত সংক্রমিত হওয়ার দুই থেকে পাঁচ দিন সময়ের মধ্যে লক্ষণের সূত্রপাত ঘটে।প্রথমে শরীরের বিভিন্ন জায়গায় ফোঁড়া বা গোটা হয়ে থাকে ; ফোঁড়া ঠিক হয়ে গেলে হাতে, মুখে বা কাঁধের চামড়ায় দাগ দেখা যেতে পারে। একইসাথে ব্যাকটেরিয়াজনিত প্রদাহের কারণে, উঁচু মাত্রার জ্বর, ফুসফুসের সংক্রমণের কারণে তীব্র শ্বাসকষ্ট এবং পরিপাকতন্ত্রের জটিলতাও এ্যানথ্রাক্সের লক্ষণ।

এ্যানথ্রাক্স মুখবিবরীয় অঞ্চল, ত্বক ও পরিপাকতন্ত্রে হতে পারে। বেশির ভাগ এ্যানথ্রাক্স ত্বকের এ্যানথ্রাক্স, যা চিকিৎসা করলে, এমনকি চিকিৎসা না করলেও বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায়। তবে অন্যান্য ধরনের এ্যানথ্রাক্সের পরিণতি বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ। এর মধ্যে সেপটিসেমিক এ্যানথ্রাক্স এবং এ্যানথ্রাক্স মেনিনজাইটিস এ মৃত্যুহার খুবই বেশি। তবে আশার বিষয় হল, বাংলাদেশের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এ্যানথ্রাক্সের চিকিৎসা করানো হয়।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।