মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
news

আহতদের চিকিৎসায় এবার বাংলাদেশে ব্রিটিশ মেডিকেল টিম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ১১:৪৭ · ১ মিনিটে পড়ুন
আহতদের চিকিৎসায় এবার বাংলাদেশে ব্রিটিশ মেডিকেল টিম
লেখার আকার

মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছেন দুই চিকিৎসকসহ ব্রিটিশ মেডিকেল টিম।

আজ মঙ্গলবার চিকিৎসকদ্বয় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (নিটোর) আন্দোলনে আহত ভর্তি রোগীদের পর্যবেক্ষণ এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। তারা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত নিটোরে চি‌কিৎসা দে‌বেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাজ্যের ঢাকার হাইকমিশন জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সাহায্যের আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সরকারের অর্থায়নে ইউকে ইমার্জেন্সি মেডিকেল টিম (ইএমটি) ঢাকায় এসেছে। মেডিক্যাল টিমে অর্থোপেডিক সার্জন, ফিজিওথেরাপিস্ট ও পুনর্বাসন বিশেষজ্ঞ এবং একজন ক্লিনিক্যাল সমন্বয়কারী রয়েছেন।

নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, “যুক্তরাজ্য থেকে আসা দুইজন চিকিৎসক আন্দোলনে আহত ৬৫ জন রোগীকে দেখেছেন। তারা আমাদের চিকিৎসা প্রটোকলের সাথে একমত পোষণ করেছেন। এদের মধ্যে ১৪ থেকে ১৫ জন রোগীর ব্যাপারে আগামীকাল তারা বিস্তারিত প্রতিবেদন দিবেন এবং পরবর্তীতে প্রতিবেদনের উপর ভিত্তি করে যুক্তরাজ্যের চিকিৎসকেরা প্রয়োজনীয় সার্জারি সম্পন্ন করবেন।”

এ দলের ক্লিনিক্যাল বিশেষজ্ঞদের বিশ্বব্যাপী সংঘাত-আক্রান্ত এলাকায় রোগীদের চিকিৎসার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।