মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পঞ্চগড়ে ১২৬ চিকিৎসকের পদ শূন্য!

শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪

পঞ্চগড় জেলায় একমাত্র আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১৭০ টি চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৪৪ জন চিকিৎসক।

পঞ্চগড় সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সিভিল সার্জন অফিসে ৩জন চিকিৎসক পদায়নের কথা থাকলেও সেখানে কর্মরত রয়েছেন একজন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ৩৭ জন চিকিৎসকের মধ্যে রয়েছেন ১১ জন; পদ খালি ২৬ টি। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ১৪ জনের বিপরীতে রয়েছেন মাত্র ৬ জন চিকিৎসক; পদ খালি আছে ০৮টি।

তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন শুধুমাত্র ০৬ জন চিকিৎসক; পদ খালি আছে ২২টি। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জনের মধ্যে রয়েছে ১২ জন চিকিৎসক। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন চারজন চিকিৎসক, চিকিৎসকের পদ খালি আছে ২৮ টি। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জনের মধ্যে রয়েছে চারজন চিকিৎসক থাকলেও এর মধ্যে প্রেষনে অন্যত্র কর্মরত রয়েছেন তিনজন চিকিৎসক।

অর্থাৎ বর্তমানে এ জেলায় মোট ১৭০টি চিকিৎসকের মধ্যে আছেন শুধুমাত্র ৪৪ জন চিকিৎসক। অর্থাৎ, ১২৬ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ফলে স্বাস্থ্য সেবা থেক বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে  সমস্যা নিরসনে বর্তমান হাসপাতালের পাশেই ২৫০ শয্যার নতুন ভবন নির্মাণ হলেও কার্যক্রম চালু হয়নি।

পঞ্চগড় গণপূর্ত বিভাগের বরাতে জানা যায়, ২০১৮ সালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ১০০ শয্যার হাসপাতালের পরিবর্তে ২৫০ শয্যার নতুন ভবনের কাজ ৫৭ কোটি ৩৮ লাখ টাকা অর্থায়নে  শুরু করে গণপূর্ত বিভাগ। পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে তিনমাস পূর্বে ভবনটি স্বাস্থ্য বিভাগকে হস্তান্তর করা করেছে।

এ বিষয়ে পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পঞ্চগড়ে চিকিৎসক সংকট বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে চাহিদা জানানো হয়েছে। শিগগিরই এ সমস্যা দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।