মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

৩৮ তম বিসিএস এর আত্মকথা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ জুলাই ২০২০, ১:১৭ · ২ মিনিটে পড়ুন
৩৮ তম বিসিএস এর আত্মকথা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২ জুলাই, ২০২০, বৃহস্পতিবার

ডা. মো. মারুফ হক খান
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
লেকচারার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বাঁধা পেলে নদীর গতিপথ পরিবর্তন হবে এটাই স্বাভাবিক!

৩৮ তম বিসিএসের নিয়োগে সুপারিশপ্রাপ্ত সকলকে অভিন্দন। ৩৮ তম বিসিএস ফলাফলে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী জেনারেল ক্যাডারের একটি বড় অংশ চিকিৎসক, ইন্জিনিয়ার ও কৃষিবিদের আধিক্য দেখা গেছে, আমাদের দেশে অনাকাঙ্খিতভাবে এটাই হবে তা সহজে অনুমান করা যাচ্ছিল। ক্যাডার ভিত্তিক মর্যাদা ও সুযোগ-সুবিধার বৈষম্যই মূল কারণ বলে মনে করি। একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্য ক্যাডারের হতাশার কথা কিছুটা বলতে পারি। একজন শিক্ষার্থী যখন মেডিকেল কলেজে ভর্তি হয়, তখন তার স্বপ্ন থাকে – একজন চিকিৎসক হবে। জীবনের মহামূল্যবান সময় কেবলমাত্র চিকিৎসা শিক্ষায় ব্যয় করে, চূড়ান্তভাবে চিকিৎসক হয়ে; কেউই শখ করে পেশা বদল করতে চায় না বা বিদেশে পাড়ি জমাতে চায় না।

সেই বিসিএস নিয়োগ পেয়ে একজন চিকিৎসক নবম গ্রেডের সুযোগ সুবিধা নিয়ে যখন তার কর্মস্থলে একটি বসার চেয়ার, চিকিৎসা প্রদানের জন্য অত্যাবশকীয় যন্ত্রপাতি, যথাযথ সম্মান পায় না, তখন থেকেই তার মধ্যে এক ধরনের হতাশা ভর করে! আর কর্তব্যরত অবস্থায় শারীরিকভাবে আক্রমণের কথা নাই বললাম! এছাড়াও এমবিবিএস পাস করে সরকারি চাকরিতে মেডিকেল অফিসার পদে যোগদান করে ৩০ বছর চাকরির পরও তাদের অনেককে মেডিকেল অফিসার হিসেবেই অবসরে যেতে হয়। উচ্চতর (স্নাতোকোত্তর) ডিগ্রি অর্জন না করলে পদোন্নতি পাওয়া যায়না। এমনকি দিনরাত কষ্ট করে পড়াশুনা করে ডিগ্রি অর্জন করলেও, সীমিত সংখ্যক পদ থাকায় যোগ্যতা থাকা স্বত্ত্বেও যথাসময়ে পদোন্নতির কোন সুযোগ নেই। যেখানে প্রশাসনসহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা সহজেই পদোন্নতি পেয়ে থাকেন।

স্বাস্থ্য ক্যাডারে অধ্যাপকগণ গ্রেড-৩ অনুযায়ী বেতন ভাতা ও সুবিধা পেয়ে থাকেন, যেখানে সুপরিকল্পিত ভাবে গ্রেড-১ এর পথ অবরুদ্ধ করে রাখা হয়েছে! অথচ একজন অধ্যাপককে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার কথা। এরূপ বহু বৈষম্যের জন্যই মেধাবী চিকিৎসক, ইন্জিনিয়ার ও কৃষিবিদগণ, তাদের অনেক দিনের লালিত স্বপ্নকে পাশে ঠেলে দেশ ছেড়ে চলে যাচ্ছে বা অন্য ক্যাডারে চলে যাচ্ছে।

ক্যাডার বৈষম্য দূর না হলে বা বিচার বিভাগের ন্যায় চিকিৎসা আলাদা কমিশন না হলে, আগামী দিনে আরো অনেক চিকিৎসক দেশ ছেড়ে চলে যাবে, নয়তো জেনারেল ক্যাডারে চলে যাবে- যার ইঙ্গিত সুস্পষ্ট!

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

১টি মন্তব্য

  1. ক্যাডার বৈষম্য দূর না হলে চিকিৎসকরা দেশে থেকে সেবা করার আশা ছেড়ে দিবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।