বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা হাসপাতাল থেকে – পর্ব ১৩ | করোনা জয়ী হতে মনোবল ধরে রাখুন

প্ল্যাটফর্ম নিউজ, ৬ আগস্ট, ২০২০, বৃহস্পতিবার
প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার
একাদশ ব্যাচ,
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল

বলা হয়ে থাকে যাদের বডি ইমিউনিটি ভাল তাদের উপসর্গ আসে না, উপসর্গ থাকলেও তেমন কাহিল করতে পারে না৷ তাই বডি ইমিউনিটি বাড়ানোর জন্য ফেসবুকীয় পথ্য সেবনে আমরা চিকিৎসক হয়েও বাধ্য হচ্ছি৷ সামাজিক চাপ বলতে একটা কথা আছে না?

শুকনো কাশি, জ্বর, গলা ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা করোনা রোগীদের খুব সাধারণ উপসর্গ৷ এর সাথে অনেকের লুজ মোশন থাকে৷ শতভাগ মানুষের মাঝে যে কপ্লেইন পাওয়া যায় তা হচ্ছে – গন্ধ না পাওয়া ও খাবারের রুচি একদম উধাও হয়ে যাওয়া৷ যাদের ডায়াবেটিস, প্রেসার, কিডনির সমস্যা থাকে তাদের মাথায় অনেক চিন্তা সন্দেহ নেই৷ সবকিছুর পরও যদি ঠিকঠাক মতো চিকিৎসা চলে, তাহলে কোন সমস্যাই আসলে বাঁধ সাধতে পারে না আল্লাহর ইচ্ছায়৷ কো-মরবিডিটি নিয়ে ষাটোর্ধ বহু রোগীকে কোন জটিলতা ছাড়াই দিব্যি সুস্থ হয়ে যেতে দেখেছি৷

ইমিউনিটি বাড়ানো নিয়ে অনেক কথাবার্তা প্রচলিত আছে৷ তবে কোভিড ১৯ রোগকে প্রতিরোধ করার মতো কোন ইমিউনিটি বাড়ানো ফল সবজির কথা সরাসরি অস্বীকার করছে বিদেশী লিটারেচার৷ তবে তারা বলছে বডির ইমিউনিটি বাড়ায় এমন খাবার ফল সবজি খাওয়া যেতে পারে৷ সেই নামীয় তালিকায় রয়েছে পুষ্টি – কপার, আয়রন, সেলেনিয়াম, জিঙ্ক ও ভিটামিন এ, বি৬, বি১২, সি, ডি৷ সুষম খাবার খেতে উৎসাহিত করা হয়েছে, শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম ঘুম নিশ্চিত করতে পরামর্শ দেওয়া হয়েছে ও স্ট্রেস ফ্রি থাকতে বলা হয়েছে৷ উপরোক্ত পরামর্শের আলোকে ভিটামিন সি সমৃদ্ধ খাবার লেবু, মালটা, পেয়ারা, পেঁপে খাচ্ছি, আম খাচ্ছি৷ এক্সারসাইজ করছি, নামাজ পড়ছি কুরআন পড়ছি, গান শুনি মনোযোগ দিয়ে৷ বিশ্রাম করি – ঘুমাই৷ ফেইসবুকিং করে স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করি৷ সুস্থ বিনোদনের সব পথ যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে, কিভাবে অন্যকে পরামর্শ দেব ভেবে পাই না! কতদিন হল লঞ্চে উঠি না, কোথাও ঘুরতে যাই না! সুস্থ মানস কিভাবে থাকবে অটুট?

আমাদের মতো যারা মাইল্ড কোভিড তাদের অক্সিজেন স্যাচুরেশন বরাবরই ভাল থাকাতে, খাবারে অরুচির মতো ক্ষুদ্র সমস্যাই বড় সমস্যা হিসেবে দেখা দেয়৷ আমি বুঝতে পেরেছি আমি ঝুঁকিহীন রোগী, তাই আমার কাছে রাউন্ডে এসে কোন সমস্যা আছে কি না জানতে চেয়েই ওরা চলে যায়৷ আমি এতেই তৃপ্ত – আলহামদুলিল্লাহ৷ কে একজন আমার ফেইসবুকের লেখার জবাবে লিখেছিল-

“যেদিন আপনার রুচি চলে আসবে সেদিন মনে করবেন আপনি সুস্থ হয়ে গেছেন৷”

গেল পরশুদিন বড় বোনের বাসা থেকে ইলিশ মাছ, ইলিশের ডিম, পোয়া মাছ ও ঢেঁড়স ভাজি পাঠিয়েছিল৷ তৃপ্তির সাথে খেলাম৷ আজ বোনের মতো বান্ধবী, ক্লাসমেট – সেনাবাহিনীতে আমার এক নম্বর জুনিয়র চৌকষ মেধাবী অফিসার বিশিষ্ট প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল লিজা চৌধুরী পাঠাবে খাবার৷ পরশুদিন রাউন্ডে এসে মেডিকেল বিশেষজ্ঞ আগাম জানান দিল-

“স্যার লিজা ম্যাডাম কী হয়? আপনার ফেইসবুকীয় তালিকার বাজার করাচ্ছেন, খাবার পাঠাবেন৷ সেদিন থেকেই এপিটাইট বেড়ে গেছে৷”

অধিকাংশ বিশেষজ্ঞরাই মানসিক বল ধরে রাখার কথা বলেন৷ করণীয়ঃ

  • চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখতে পারলে মনোবল দৃঢ় থাকে, তার সাথে আত্মীয়স্বজন শুভাকাঙ্খীদের সব ধরনের সাপোর্ট এসময় মনোবল চাঙ্গা রাখার জন্য জরুরি৷
  • রোগীকে প্রথমে মূখ্য ভূমিকা রাখতে হবে৷ নিজেকে যতটুকু সম্ভব সক্ষম ও হাসিখুশি রাখার চেষ্টা করতে হবে৷ ভুলে গেলে চলবে না ভাইরাসে আক্রান্ত আমি, আমিই কোভিড ১৯ রোগী – এই আমাকেই যুদ্ধ করে বিজয়ী হতে হবে৷ অন্যরা হবে আমার সহযোগী৷ তাই সহযোগীদের সহযোগিতা নেওয়ার কৌশলটা আমাকেই আটতে হবে চতুরভাবে৷
  • হাসাপাতাল কর্তৃপক্ষের নামে, সেবা কর্মীদের নামে অকারণে অভিযোগ উত্থাপন করা থেকে বিরত থাকা, পারলে তাদের ভাল দিকগুলোর প্রশংসা করা – কৃতজ্ঞতা প্রকাশ করা হবে একজন জ্ঞানবান মানুষের কাজ৷
  • সবকিছুতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা তার মধ্যে অন্যতম৷ নিজের চারদিকে অপছন্দের অনেক কিছুই হয়ে যাবে, এগুলো আমার এসময়ের চিন্তার বিষয় না৷
  • চিকিৎসক, সেবিকা, পরিচ্ছন্নতাকর্মী, খাদ্য সরবরাহকারী- এদের সহযোগিতা করা ও সেবা আদায়ই এসময় আমার গুরুত্বপূর্ণ কাজ৷

যে কোন ভাল কাজের শুরুটা নিজে করলে তার সুদূরপ্রসারী ফল নিজের কল্যাণেই একদিন না একদিন ব্যয়িত হবে, সুফল একদিন আসবেই এটা সুনিশ্চিত৷ প্রয়োজন অপেক্ষার – ফাসবীর সাবরাণ জামিলা৷

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।