মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

জেল জরিমানা করা হল ৫ ভুয়া ডেন্টিষ্টকে!

ওয়েব টিমপ্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০১৪, ৬:১৩ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

বাংলাদেশে বিএমডিসি স্বীকৃত কিছু নীতিমালা আছে যার একটি হল, শুধু ডিপ্লোমা করা বা কোন বিষয়ে দুই, এক মাসের ট্রেনিং নিয়ে নামের আগে ডাক্তার লিখতে পারবে না। কিন্তু তবুও নামের আগে ডাক্তার লাগিয়ে মেডিকেলে শিক্ষা ছাড়া আনাচে কানাচে ডাক্তারি করে যাচ্ছে অনেকে।

রাজধানীর কারওয়ান বাজারের ২নং সুপার মার্কেটে অভিযান চালিয়ে ৫ ভুয়া ডেন্টাল ডাক্তারকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের চেম্বার সিলগালা করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে এ অভিযান শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত।

আটককৃতরা হলেন- ইলিয়াস হুসেই, মো. আলাউদ্দিন, হাসানুর রহমান ও তোফাজ্জল হোসেন। এছাড়া তোফাজ্জলের ‍অ্যাসিস্ট্যান্ট আক্ত‍ার হোসেন।

সিলগালা করে দেওয়া প্রতিষ্ঠান চারটি হলো- গার্ডেন ডেন্টাল কেয়ার, জান্নাত ডেন্টাল কেয়ার, আল মদিনা ডেন্টাল কেয়ার ও আলহেরা ডেন্টাল কেয়ার। এরা বিডিএস ডিগ্রি ধারী ডাক্তার নয়। বা ডিপ্লোমা পাশ করাও ডাক্তার নয়। মূলত বাংলাদেশে এরকম দাঁতের ডাক্তার নামে হাতুড়ে ডাক্তারদের সংখ্যা নেহাতই কম নয়।

এছাড়া সিলগালা করা প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড ও আটককৃত ভুয়া ডাক্তারদের প্রত্যেককে ৯ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে এ অভিযান পারিচালিত হয়। এতে অংশ নেয় র‌্যাব-২ এর একটি টিম।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।