বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে কাজ করতে চাইলে যা দরকার (USMLE)

বিদেশে বাংলাদেশের অনেক প্রকৌশলী কাজ করেন, তবে চিকিৎসকেরা তুলনামূলকভাবে অনেক কম। বিশেষ করে যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের যাওয়াটা অনেক কঠিন। কারণ, প্রকৌশলীরা যেমন মাস্টার্স বা পিএইচডিতে ভর্তি হতে পারেন, চিকিৎসকদের বাস্তবতাটা সে রকম নয়। তার পরেও ভারত বা পাকিস্তান থেকে অনেক চিকিৎসক যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেই তুলনায় বাংলাদেশের চিকিৎসকেরা অনেক কম সুযোগ পান। কারণটা মূলত তথ্যের অভাব।

বাংলাদেশের মেডিকেল ডিগ্রি যুক্তরাষ্ট্রে ‘আধা স্বীকৃত’।
আধা স্বীকৃত মানে হলো, আমেরিকার এডুকেশনাল কাউন্সিল ফর ফরেন মেডিকেল গ্র্যাজেুয়েটস (ইসিএফএমজি) দ্বারা তা স্বীকৃত।
কিন্তু বাংলাদেশের চিকিৎসকেরা সরাসরি যুক্তরাষ্ট্রে প্রাকটিস করতে পারেন না। প্রাকটিস করতে হলে প্রথমে ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশন (ইউএসএমএলই) পরীক্ষায় পাস করতে হয়। তারপর এখানকার কোনো হাসপাতালের রেসিডেন্সি প্রোগ্রামে যুক্ত হয়ে তিন থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা নিতে হয়।
বাংলাদেশের যত বাঘা ডিগ্রিই থাকুক না কেন, এই দুটি ধাপ পেরুতেই হবে। এমনকি ব্রিটিশ সিস্টেমের ডিগ্রি, যেমন: এমআরসিপি, এফআরসিএস বা এ রকম যা-ই থাকুক না কেন এবং যত বছরের অভিজ্ঞতাই থাকুক না কেন, ইউএসএমএলই পাস করা ও রেসিডেন্সি করা বাধ্যতামূলক। ইউরোপ, অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশের ডিগ্রি থাকলেও কোনো ছাড় নেই। যুক্তরাষ্ট্রে চিকিৎসা পেশায় নিয়োজিত হতে হলে ইউএসএমএলই পাশ করার বিকল্প নেই।

ইউএসএমএলই: ইউএসএমএলই পরীক্ষাটা চিকিৎসকদের চিকিৎসা বিষয়ের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার পরীক্ষা। এর মোট পরীক্ষা চারটা। স্টেপ-১, স্টেপ-২ সিকে, স্টেপ-২ সিএস, স্টেপ-৩।

এর মধ্যে স্টেপ-২ সিকে হলো ব্যবহারিক পরীক্ষা। বাকিগুলো এমসিকিউ। স্টেপ-২ সিএস দিতে হয় আমেরিকার পাঁচটি শহরের কোনো একটায় (শিকাগো, ফিলাডেলফিয়া, হিউস্টন, আটলান্টা ও লস অ্যাঞ্জেলেস)। তবে স্টেপ-১ ও স্টেপ-২ সিকে বাংলাদেশের সবচেয়ে কাছে ভারতের কলকাতায়ও দেওয়া যায়।

USMLE_logo_withname

ইউএসএমএলইর পরীক্ষাগুলো অত্যন্ত কঠিন। পাস নম্বর হলো ৭৫। ৩০০-এর মধ্যে ১৯২ পেতে হয়। কিন্তু পাস নম্বরের ধারে-কাছে পেলে, মানে কম স্কোর হলে একেবারেই লাভ নেই। এতে রেসিডেন্সি মিলবে না। আর আরও ভয়ংকর কথা হলো, কম নম্বর পেয়ে পাস করলে টোয়েফল বা জিআরই-এর মতো রিটেইক করা যায় না। একবার পরীক্ষা পাস করলে পরের সাত বছরের মধ্যে আবার ইউএসএমএলই দেওয়া যায় না। (কাজেই কম নম্বর পেয়ে পাসের চেয়ে ফেল করাই ভালো!)।

রেসিডেন্সি: ইউএসএমএলই-এর ধাপগুলো পেরোতে পারলে হাতে মেলে ‘এমডি’ সার্টিফিকেট। স্টেপ-৩ বাদে বাকিগুলো পাস করলেও এটা দেওয়া হয়। পরের ধাপ হলো রেসিডেন্সির জন্য আবেদন করা।

যুক্তরাষ্ট্রের সব মেডিকেল প্রোগ্রাম কেন্দ্রীয়ভাবে আবেদন গ্রহণ করে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হয়। রিকমেন্ডেশন লেটার লাগে চার-পাঁচটা। লিখতে হয় ‘পার্সোনাল স্টেটমেন্ট’ নামের একটা রচনা। চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয়ে গবেষণা ও গবেষণাপত্র লেখার অভিজ্ঞতা থাকলে তা খুব কাজে আসে।

আবেদন করার পর অপেক্ষার পালা। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারভিউ সিজন। সে সময়ে যদি ভাগ্যে শিকা ছেঁড়ে, তাহলে ইন্টারভিউয়ের ডাক মিলবে। নিজের খরচে সেখানে গিয়ে সরাসরি এক দিন ধরে ইন্টারভিউ দিতে হবে। কিন্তু এই ইন্টারভিউয়ের ডাক পাওয়া খুবই কঠিন এক ব্যাপার। কারণ, অধিকাংশ প্রোগ্রামেই বিদেশি গ্র্যাজুয়েট খুব একটা নেয় না, নিলেও পাঁচ বছরের বেশি আগে পাস করা কাউকে নেয় না। ইন্টারভিউয়ের ডাক পান হাজারে ১০০ জনের মতো। আর তা থেকে নেওয়া হয় মাত্র ৯ বা ১০ জন।

ইন্টারভিউয়ে যদি ডাক মেলে, তার পরে ফেব্রুয়ারি-মার্চে হয় আরেক ধাপ, ম্যাচ (Match)। চিকিৎসকেরা নিজেরা যেখানে ইন্টারভিউ দিয়েছেন, তার একটা র্যাঙ্কিং করেন। কোনটা প্রথম পছন্দ, কোনটা দ্বিতীয়, এ রকম। আর প্রতিটি হাসপাতালেও এভাবে আবেদনকারীদের র্যাঙ্কিং করা হয়; কাকে প্রথম পছন্দ, এ রকম। এই দুই তালিকা মিলে একটা ম্যাচ অ্যালগারিদম (Match algorithm) চালিয়ে ম্যাচ হয় কি না দেখা হয়।

এরপর সবকিছু ঠিকভাবে শেষ হলে মেলে রেসিডেন্সি, যা ২ জুলাই থেকে শুরু হয়। তিন থেকে চার বছর দিনে ১৪ থেকে ১৬ ঘণ্টা, সপ্তাহে ছয় থেকে সাত দিন হাড়ভাঙা খাটুনি করে তারপর মেলে ‘চিকিৎসক’ হিসাবে কাজ করার অনুমতি। রেসিডেন্সির সময় অবশ্য বেতন পাওয়া যায় মাসে চার হাজার ডলারের কাছাকাছি।

পুরা ব্যাপারটায় আর্থিক সংগতি থাকা অনেক জরুরি। ইউএসএমএলই-এর কোচিং করা যায়, কিন্তু সেটার খরচ পরীক্ষাপ্রতি দুই থেকে তিন হাজার ডলার। আর পরীক্ষার ফি ৭০০ থেকে এক হাজার ৫০০ ডলার। রেসিডেন্সি অ্যাপ্লিকেশন অন্তত শ খানেক হাসপাতালে করতে হয়, যার খরচ পড়ে এক হাজার ডলারের ওপরে।
সবশেষে চিৎিসকদের বলব, ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিন। কারণ, ভালো স্কোরের সুযোগ মাত্র একবার। বিস্তারিত জানতে দেখুন www.ecfmg.org এবং www.usmle.org

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে কাজ করতে চাইলে যা দরকার (USMLE)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।