শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসায় অবহেলা বিষয়ে আইন কমিশনের প্রশ্নমালা: মতামত জানাতে অংশগ্রহন করুন

সুধী,
চিকিৎসা একটি মহান পেশা। তবে অন্যান্য অনেক পেশার মত চিকিৎসায় দায়িত্ব পালনেও অবহেলা লক্ষ্য করা যায়। চিকিৎসায় অবহেলা রোগীর জন্য মারাত্নক পরিণতি ডেকে আনতে পারে। এমন অবহেলার ঘটনা প্রায়ই গণমাধ্যমে চোখে পড়ে। এ সমস্যার প্রতিকারের জন্য বাংলাদেশ দন্ডবিধিসহ কিছু বিচ্ছিন্ন আইন থাকলেও কোন পৃথক ও পূর্ণাঙ্গ আইন নেই। মানুষের স্বাস্থ্য সেবার মানোন্নয়ের লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা, অন্যান্য রাষ্ট্রের অভিজ্ঞতা এবং চিকিৎসকসহ সকল স্তরের সচেতন মানুষের সঙ্গেঁ মত বিনিময়ের ভিত্তিতে আইন কমিশন এ বিষয়ে আইন প্রণয়নের লক্ষ্যে সরকারের নিকট প্রয়োজনীয় সুপারিশ করার উদ্যোগ গ্রহণ করেছে। নিম্নের প্রশ্নমালা যথাশিঘ্র সম্ভব পূরণ করে কমিশনে প্রেরণ করে এই উদ্যোগকে সহযোগিতা করবেন বলে কমিশন আন্তরিকভাবে আশা করে।

আপনাকে আগাম ধন্যবাদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আইন কমিশনের কার্যালয়
১৫,কলেজ রোড, ঢাকা-১০০০

সহযোগীতায়ঃ প্ল্যাটফর্ম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

15 thoughts on “চিকিৎসায় অবহেলা বিষয়ে আইন কমিশনের প্রশ্নমালা: মতামত জানাতে অংশগ্রহন করুন”

  1. জরিপ টা একপাক্ষিক হয়েছে। এখানে আগে থেকেই চিকিতসকদের দোষী বানিয়ে দেয়া হয়েছে। সুতরাং সঠিক সমস্যা ও তার জন্য সঠিক সমাধান হবে বলে আমার মনে হয়না। বরং এটি চিকিৎসা ব্যাবস্থাকে আরো ধবংসের দিকে নিয়ে যাবে

  2. Almost all questions are against the physicians. Questions set up should be reviewed after consulting with the renowned physicians of different subjects. it would be better to have a pilot survey including physician and general people. Experiences, guidelines, laws, rules and regulations of different countries having good reputations in health services should be encountered before implementing regulations in our country.

  3. কড়াকড়ি আরোপ করলে যা হবে একজন চিকিৎসক রোগীর জীবন বাঁচানোর জন্য কোন চিকিৎসা দেবার আগে হাজারবার চিন্তাকরবেন হয়তো তার আপ্রাণ চেষ্টা জীবন বাঁচাতে পারতো কিন্তু সে তখন ঝামেলা এড়াতে রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করবে!ক্ষতি রোগীরই হবে!

  4. আর কত ঘুমাবেন সবাই?? জেগে উঠুন সবাই, আবার ভাববেন না অন্যের উপর দিয়া গেছে নিজের পিঠ তো ঠিক আছে।।। ভাইয়া নিজের পিঠ এবার পেতে রাখুন, ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহৎ এবং ভবিষ্যত স্বার্থে সবাই এক হন, রাজপথে নামুন, প্রতিটা মেডিকেল কলেজ, হাসপাতাল, উপজিলা হেলথ কমপ্লেক্স এও চলুক আমাদের নিরাপদ কর্মস্থল চাই আন্দোলন

  5. অযথা ডাক্তার কে অপরাধী প্রমাণ করে ভুল চিকিৎসা বলে বিভ্রান্তি করলে ডাক্তার পিঠ বাচানোর জন্য রোগী দের শুধু reffer করতে থাকবে।

  6. ডাক্তারদের জন্য আলাদা বেতন কাঠামো প্রনয়ন করা উচিৎ এবং সকল অবৈতনিক ডাক্তারদের আর্থিক সুবিধা দেয়া এবং এম.ডি. রেসিডেন্টদের ভাতা আরো বাড়াতে হবে।

  7. agreed with bablu hossain. for country”s welfare doctors should be given secured working place.

  8. ১। চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা।
    যেমন- ইমার্জেন্সী সার্বক্ষণিক পুলিশ প্রহরার ব্যবস্থা
    করা।
    ২। শুন্য পদগুলো (বিশেষ করে ২য়,৩য় ও ৪র্থ শ্রেণী)
    অচিরেই পূরণ করা।
    ৩। ভুল, সাজানো এবং যাচাই ছাড়া চিকিৎসা সম্পর্কিত
    অবহেলার রিপোর্ট করে জনগণকে এদেশের স্ব্যাস্থ্য
    সেবা সম্পর্কে ভীত স্বন্ত্রস্ত করা মিডিয়া সম্পর্কিত
    আইন তৈরী করা।
    ৪। বিনা বেতনী চিকিৎসা সেবা দানকারী
    চিকিৎসকদের (অনারারী ডাক্তার) জন্য সঠিক ভাতা
    নিরূপণ করা।
    ৫। ডাক্তারদের জন্য সাপ্তাহিক কর্মঘন্টা নির্ণয় এবং
    অতিরিক্ত কর্মঘন্টার জন্য সঠিক বেতন নির্ণয় করা।
    13
    অবহেলার প্রাকার অনুযায়ী গুরু বা লঘু দন্ড
    9
    প্রাতিষ্ঠানিক অব্যবস্থা, ভূয়া ডাক্তার নিষিদ্ধকরণ,
    সঠিক তথ্য ছাড়া অপপ্রচারকারী মিডিয়া, রোগীর লোক
    চিকিৎসা ব্যয় সংকুলান করতে না পারা।
    5
    চিকিৎ্সকদের নিরাপত্তার অভাব, নির্দিষ্ট কর্মঘন্টা
    নির্ণয়, অতিরিক্ত সাপ্তাহিক কাজের জন্য উপযুক্ত
    মূল্যায়ন না থাকা, সঠিক কর্ম্পরিবেশ না থাকা।
    3
    (খ)-তে বাস্তবে যে সমস্যার আমরা চিকিৎসকরা সম্মূখীন
    হই সেটা হলো রোগীর অভিবাবক ঠিক না থাকা, ঃ
    দেখা যায় কিছুক্ষণ পরপর নতুন নতুন আত্মীয়স্বজন আসে
    বুঝতে। সেখানে প্রত্যককে আলাদাভাবে বুঝানো
    ডাক্তারের পক্ষে সম্ভব নয়।
    (গ) ইমার্জেন্সী রোগীকে অনেক সময় নিরাপত্তার
    খাতিরে ডাক্তার চিকিৎসা দিতে ইতস্ততঃ করে বা না
    দিয়ে রেফার করে। যেমন একজন হার্ট এটাকের রোগীর
    এসপিরিন/ক্লপিড ইত্যাদি ওষুধ ইমার্জেন্সীভাবে
    দেয়া উচিৎ। হার্ট এটাকের রোগী প্তহিমধ্যে মারা
    গেলে দোষ হয় ডাক্তেরের, অথচ এটা হতেই পারে অথবা
    মারাত্মক রক্তচাপ রোগীর ক্ষেত্রেও ল্যাসিক্স
    ইঞ্জেকশন ও আরো কিছু ওষুধ দেয়া উচিৎ। এসব মুমূর্ষ
    রোগী যেকোনো সময় মারা যেতে পারে। এক্ষেত্রে
    ডাক্তারের নিরাপত্তা নিশ্চিত করা গেলে রোগী তার
    সঠিক চিকিৎসা পাবে। নিরাপত্তার খাতিরে কোন
    ডাক্তার ইমার্জেন্সী চিকিৎসা দিতে ব্যর্থ হলে
    সেটিকে অবহেলা বলা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।