বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অভিনব প্রতারণা: চেম্বার করে রোগী দেখছেন এসএসসি পাশ ফার্মাসিস্ট!

শুক্রবার, ২০ জুন, ২০২৫

এসএসসি পাশ করে করেছেন ডিপ্লোমা কোর্স। এরপর থেকে আরম্ভ করে প্রতারণা; নিজেই দেখেন রোগী, প্রেসক্রিপশন করে চিকিৎসা দেন সকল রোগের। এমনই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল গারোবাজারে।

প্রতারক হান্নান

এসএসসি পাশ এই প্রতারকের নাম হান্নান। জানা গেছে, গত ছয়-সাত বছর ধরেই তিনি এমন প্রতারণা করে আসছেন।

সম্প্রতি তার প্রেসক্রিপশনে প্রাপ্ত নাম্বারে কথা হয় এই প্রতারকের সাথে। তিনি প্রেসক্রিপশন করতে পারেন কী-না এমন প্রশ্নের জবাবে তিনি তার প্রতারণার কথা স্বীকার করে নেন।

তিনি বলেন, “আমি যেহেতু  ফার্মাসিস্ট, মানুষ আসে দেখি, টুকটাক কাটাছেঁড়ার ড্রেসিং করি, রোগীর একটু কাইটা গেছে ঐটা সেলাই করা, পাতলা পায়খানা নিয়ে আসলো বা জ্বর নিয়ে আসলো, দুই একটা ঔষধ বলে দেয়া,আসলে মুখে বললে রোগীরা মনে রাখতে পারে না!তাই সেই জিনিস টা একটু কাগজে লিখে দিই জাস্ট এই আর কি!”

‘নিজেকে ফার্মাসিস্ট পরিচয় দেয়ার জন্য কোন সনদ আছে কী-না’ – প্ল্যাটফর্ম প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি বলেন, “আমি হচ্ছি ফার্মাসিস্ট, আমি ডিপ্লোমা কোর্সও করছি। আমি রাঙ্গামাটি উপস্বাস্থ্য কেন্দ্র ফুলবাড়িয়া ময়মনসিংহে চাকুরি করি ”

“বিএমডিসির আইন অমান্য করে চেম্বার করছেন কেনো?”– প্রশ্নের জবাবে প্রতারক বলেন “আমি তো বাহিরে কোথাও বসে এই কাজটা করতে পারিনা! বা খোলা মাঠে বসে এই কাজটা করতে পারি না!আমার চেম্বার তো আহামরি গ্লাস  করে কোনো বড় চেম্বার করি এমন তো কিছু না! আপনি তো জিনিসটা বুঝতেছেন!”

আপনি তাহলে একজন ফার্মাসিস্ট হয়ে  প্রেসক্রিপশন করে রোগীদের সেবা দিচ্ছেন  আবার ১০০ করে টাকাও নিচ্ছেন– এমন প্রতারণা করছেন কেন জিগ্যেস করলে তিনি বলেন, “আসলে পরিচিত কিছু লোক আছে এরা আসছে , একটু কাটছে আমি পরিষ্কার করে দিছি বা একটু ক্ষত হইছে ঘা টা আমি পরিষ্কার করে দিছি তারা আমাকে ১০০ করে দিছে টাকা!”

একপর্যায়ে প্রতিবেদকের উপর ক্ষেপে গিয়ে প্রতারক বলেন, “এই বাজারে এবং বাংলাদেশের বিভিন্ন বাজারে ডাক্তার না তারা নামের আগে ডাক্তার লেইখা এভেইলএবল প্রেসক্রিপশন করতেছে!এই বাজারেও দুই চার পাঁচ জন এমন আছে! এটা কিভাবে বলবেন বলেন? আপনি খোঁজ নিয়ে দেখেন একজন না পাঁচ ছয়জন পাবেন  এই বাজারেই! আমি আইন জানি তাই ডাক্তার লিখি নাই, কিন্তু যারা লিখতেছে তারাও কিন্তু  আইন জানে,আপনি যদি মনে করেন তারা আইন জানে না তাহলে এটা ভুল। আপনি সবার উপর ব্যবস্থা নেন।”

প্রতারকের করা প্রেসক্রিপশন!

প্রতারক আরো বলেন, “আমার মতো এই বাজারে আরো চার পাঁচ জন আছে যারা জানে তাদের এই যোগ্যতা নাই!  কিন্তু তারা প্যাড খুলে, বড় কাগজ করে, প্রেসক্রিপশন কইরা এভেইলএবল লিখতেছে।সে অন্যায় টা কি আমি করতেছি?!আমি যেটা করতেছি ‘ধরেন উনি যে আসছে উনি পায়ে ব্যথা পেয়ে আসছে, উনার একটা X- ray প্রয়োজন বা ব্যথার যে প্রাথমিক চিকিৎসা সেটা আমি দিছি,আমি কি আহামরি বড় কোনো চিকিৎসা দিয়ে ফেলছি? এখন প্রাথমিক চিকিৎসা কি আমি দিতে পারি না?”

প্রতারকের প্রশ্নের জবাবে প্রতিবেদক “আপনি কোন ধরনের চিকিৎসা সেবাই দিতে পারেন না” এমন বললে প্রতারক হান্নান ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগ করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

টাঙাইলের সিভিল সার্জনের কাছে এ প্রতারকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, “সিভিল সার্জন অফিসে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।”

প্ল্যাটফর্ম/এমএ/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।