বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডাক্তারের ভুলের কারণে ছাত্রলীগ নেতার মৃত্যুর অভিযোগে হাসপাতালে বিক্ষোভ!

 হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ডাক্তারের ভুলের কারণে বিষাক্রান্ত ছাত্রলীগ নেতা মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত এলাকাবাসী প্রায় দুই ঘন্টা হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালের আরএমও ডাঃ মহসিন করিমকে হাসপাতালের একটি কক্ষে আটকে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে। 
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার সফর আলীর পুত্র ছাত্রলীগ নেতা সজল মিয়া (২২) কিছুদিন ধরে মোটর সাইকেল ক্রয় করে দেয়ার জন্য তার পরিবারের লোকজনের কাছে টাকা চেয়ে আসছিল। কিন্তু তার পরিবার টাকা না দেয়ায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সে বিষপান করে ছটপট করতে থাকে। পরিবারের লোকজন তার এ অবস্থা দেখে বেলা ১টা ১০ মিনিটে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করান। কিন্তু হাসপাতালের ইমার্জেন্সী বিভাগে সজল বিষাক্রান্ত অবস্থায় পড়ে থাকলেও তৎক্ষণিক কোন ডাক্তার তার চিকিৎসা করেননি। বিকেল ৪টার দিকে হাসপাতালে আরএমও ডাঃ মহসিন করিম তাকে দেখে সুস্থ বলে সার্জারী ওয়ার্ডে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। সন্ধ্যায় সজলের আত্মীয়রা আরএমও’র কাছে গিয়ে জানতে চান, সজলকে কিছু খাওয়ানো যাবে কি-না। এ সময় আরএমও মহসিন করিম বলেন, খাওয়ানো যাবে। তারপর সজলের মা-বাবা সজলকে দোকান থেকে ব্রেড পানি কিনে খাওয়ান। এর কিছুক্ষণ পর সজল ছটপট করতে থাকে। সাথে সাথে তার মা-বাবা আরএমও মহসিন করিমের কাছে গিয়ে তাকে দেখার অনুরোধ করেন। তিনি সজলকে দেখে রাত প্রায় ৯টার দিকে মৃত ঘোষণা করেন। এরপরই তার আত্মীয় স্বজনরা ডাক্তারের অবহেলায় সজল মারা গেছে বলে অভিযোগ এনে আরএমও মহসিন করিমের শার্টে ধরে টানাহেচড়া শুরু করেন। এক পর্যায়ে মহসিন করিম নিজেকে রক্ষা করতে পুরুষ মেডিসিন ওয়ার্ডের নার্সদের রুমে গিয়ে আস্থয় নেন। এ খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে নাতিরাবাদ এলাকার শতাধিক যুবক হাসপাতালে গিয়ে মহসিন করিমের শাস্তি দাবি করে মেডিসিন বিভাগের নার্সের রুম ঘেরাও করে রাখেন। এখবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কিন্তু তারা ব্যর্থ হন। পরে এএসপি নাজমুল ইসলাম ও এএসপি সাজ্জাদুর রহমানের নেতৃত্বে একদল দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
রাত প্রায় ১০টার দিকে সজলের মা ও বোন দেখতে পান তার শরীরে লাগানো স্যালাইন দিয়ে ওষুধের পানীয় ফোটা চলাচল করছে। এ সময় তারা সজল বেঁচে আছে বলে চিৎকার শুরু করেন। সাথে সাথে হাসপাতালের সার্জারী বিভাগের ডাক্তার মোস্তাফিজুর রহমান গিয়ে পরিস্থিতি শান্ত করতে প্রথমে তার আত্মীয় স্বজনদের বলেন সে বেঁচে আছে। এক পর্যায়ে তাকে সিলেট নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। কিছুক্ষণ পর ডাক্তার দেলোয়ার হোসেন গিয়ে আবারও তার শরীর পরীক্ষা করে তারেক মৃত ঘোষণা করেন। পুনরায় সজলের মৃত্যু সংবাদ শোনার পর হাসপতালে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, সহ-সভাপতি সাইদুল ইসলাম পরিস্থিতি শান্ত করেন। এ সময় এএসপি নাজমুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে যদি আরএমও মহসিন করিম জড়িত থাকেন তাহলে তার উপযুক্ত বিচার করা হবে। পরে এএসপি নাজমুল ইসলাম ডাঃ মহসিন করিমকে হাসপাতাল কোয়ার্টারে নিয়ে যান।
পরে স্বজনরা সজলের মৃতদেহ বাসায় নিয়ে যান। বুধবার দুপুরে জোহরের নামাজের পর চৌধুরী বাজার জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে।

(সূত্রঃ দৈনিক খোয়াই)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।