মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

‘একাত্তরের বিধবা’দের পাশে চিকিৎসকরা!

ওয়েব টিমপ্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৪, ৫:১৬ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বিধবা পল্লীর (সোহাগপুর) বিধবাদের চিকিৎসায় এগিয়ে এসেছেন নবীন চিকিৎসকরা। এরা হলেন- ডা. শুভ প্রসাদ দাস, অয়ন মজিদ, জিশান শাহরিয়ার, তৃণা পোদ্দার, তৃষা পোদ্দার, তমাল পোদ্দার, মাজহারুল ইসলাম, নিয়াজ মোর্শেদ, বাবু মুন্সী, মাহমুদুল হাসান তপু প্রমুখ। ২৮শে জুন থেকে ডা. সুব্রত ঘোষের নেতৃত্বে নবীন চিকিৎসকদের উদ্যোগে ও শেরপুরের মুক্তিযোদ্ধা তপন পোদ্দারের ছেলে রাজীব পোদ্দারের ব্যবস্থাপনায় বিধবা পল্লীতে একটি চিকিৎসেবা শিবির পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে সমপ্রতি ৩ বীর মাতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। চোখের জটিল রোগে ভুগতে থাকা ফাতেমা বেওয়া ও আজুফা বেওয়াকে একাত্তরের শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর কন্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী শম্পার অধীনে ভর্তি করা হয়। জরায়ু সমস্যায় ভুগতে থাকা করফুলি বেওয়াকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রওশন আরা বেগমের অধীনে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে বীর মাতা আজুফা ও ফাতেমার চোখে বন্ধ নেত্রনালী ও ছানির সফল অস্ত্রোপচার করা হয়েছে। অপরদিকে করফুলি বেওয়ার জরায়ু অপসারণের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তারা সবাই বর্তমানে সুস্থ রয়েছেন। ডা. সুব্রত ঘোষ বলেন, জাতির বীর সন্তানদের সেবায় তাদের এ কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

(সূত্রঃ মানবজমিন)

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।