মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

শামসুন্নাহার হলে মধ্যরাতে নারী চিকিৎসককে লাঞ্ছিত!

ওয়েব টিমপ্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৪, ১:৩৬ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

এক নারী চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করে হল থেকে বের করে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগ সভাপতি নিশিতা ইকবাল নদী ও তার অনুসারীরা।

লাঞ্ছিত চিকিৎসকের নাম রুমি পারভিন। তিনি গত ৪ঠা আগস্ট শামসুন্নাহার হলের আবাসিক চিকিৎসক হিসেবে যোগ দেন। খণ্ডকালীন চিকিৎসক হিসেবে যোগ দেওয়ার পর থেকে তিনি ওই হলের ২১৯ নম্বর কক্ষে থাকতেন।

মধ্যরাতে তাকে হল থেকে বের করে দেওয়ার পর তিনি কোন উপায় না দেখে এবং ঢাকায় তার কোন আত্মীয়-স্বজন না থাকায় তিনি সারারাত শাহবাগ থানার ডিউটি অফিসারের কক্ষে রাত্রীযাপণ করেন।

শুক্রবার বিকেলে শাহবাগ থানায় সরেজমিন গিয়ে দেখা যায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের কক্ষে তিনি একাকী বসে আছেন। তার নাকের ওপর ক্ষত চিহ্ন রয়েছে।

তিনি জানান, নদী তার নাকে টেলিফোনের রিসিভার ছুড়ে মেরেছেন, এতে তার নাকে ক্ষত সৃষ্টি হয়। নদীর অনুসারীরা তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। বৃহস্পতিবার রাত থেকে তিনি থানায়ই রয়েছেন বলে জানান।

হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেঁজুতি নামের একটি মেয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমার কাছে নিয়ে আসা হয়। তার অবস্থা দেখে আমি বুঝতে পারি যে তার সমস্যাটা অত গুরুতর নয়। ব্যাপারটা মানসিক। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়েরা হা হুতাশ করা শুরু করলে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলি।

অবস্থা গুরুতর না হওয়ায় সেখান থেকেও ডাক্তাররা ফেরত পাঠান। এরপর রাত ১২টার দিকে তারা হলে ফিরেই অজানা কারণে আমার ওপর হামলা চালায়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।