মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ঈদের খুশীর ভাগাভাগি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ জুলাই ২০১৫, ১১:৩৬ · ২ মিনিটে পড়ুন
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ঈদের খুশীর ভাগাভাগি
লেখার আকার

ঈদটা যেন আসেই অন্যরকম সজীবতা নিয়ে।
আর ঈদের জামা!সে তো সজীবতায় দেয় প্রাণ।
আমরা অনেকেই সজীবতায় উল্লাসিত হই,কিন্তু সমাজের একটি অংশ রয়ে যায়,যাদের ঈদের খুশী দু’বেলা দু’মুঠো অন্ন জোগাড়ের সংগ্রামেই।এই অসহায় আর সুবিধাবঞ্চিত মানুষগুলোর চোখে-মুখে ঈদের খুশী দেখতেই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের “কিছু মুখের হাসি” নামক একটি টিম গঠন করে উদ্যোগটি হাতে নেওয়া হয়।ছোট একটি উদ্যোগে এগিয়ে আসেন,পুরো মেডিকেল কলেজের সকল বর্ষের শিক্ষার্থীরা,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,ইন্টার্ন ডাক্তার এবং ডাক্তার। এত সহযোগীতায় ছোট উদ্যোগটি ধারণ করে বিশাল আকার।সকলের আন্তরিকতায় সর্বমোট প্রায় পৌনে এক লাখ টাকা(৮১৫১৭টাকা) সংগ্রহে সক্ষম হয় “কিছু মুখের হাসি” টিম।

টাকা সংগ্রহের পর প্রথমে সার্ভের মাধ্যমে স্থান নির্বাচন, সকলে মিলে কাপড় কেনার দায়িত্ব ভাগ করে নিয়ে,সাধ্যমত ভালো কাপড়টাই কেনার চেষ্টা করা আর এরপর কখনো রাতে কিংবা কখনো দুপুরে তারা বের হয় সত্যিকারের সুবিধাবঞ্চিত মানুষগুলোর খোঁজে,লক্ষ্য একটাই চাহিদাসম্পন্ন মানুষগুলোর চোখে খুশীর ঝিলিক। প্রথম দিন,গভীর রাতে এম্বুলেন্সে করে আগ্রাবাদ, বড়পোল, অলংকার,খুলশি, জিইসি, দুই নং গেট, বহদ্দারহাট, চকবাজার, জামালখান, আন্দরকিল্লাহ, কোতোয়ালী, নিউমার্কেট হয়ে স্টেশন রোডের পথের পাশে শুয়ে থাকা মানুষগুলোকে দেওয়া হয় ঈদের খুশীর ভাগ।২য় দিন চকবাজার,খুলশী এবং আগ্রাবাদের কিছু এলাকায় কাপড় বিতরণ করা হয়।এখনো পর্যন্ত প্রায় ১২০জন মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।ঈদের আগ পর্যন্ত তাদের এ কাপড় বিতরণ চলবে।
সুবিধাবঞ্চিত মানুষগুলোর চোখে-মুখে দেখতে পাওয়া কৃতজ্ঞতা ছিলো তাদের জন্যে অনুপ্রেরণা। কিছু মুখের হাসির জন্যে শুরু করা এই পথচলা যাতে থেমে না যায়,তার সর্বাত্নক প্রচেষ্টাই থাকবে “কিছু মুখের হাসি” টিমের।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।