মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিরাপদ কর্ম স্থল চাই

গোপালগঞ্জে রোগী কর্তৃক চিকিৎসকের উপর হামলা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ৩:৩১ · ২ মিনিটে পড়ুন
গোপালগঞ্জে রোগী কর্তৃক চিকিৎসকের উপর হামলা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ নভেম্বর, ২০২০, বুধবার

গতকাল, ১৭ই নভেম্বর, মঙ্গলবার গোপালগঞ্জে চিকিৎসক ডা. শেখ সাজ্জাদ হোসেন চিকিৎসা নিতে আসা এক রোগীর হামলার শিকার হয়েছেন। গতকাল ১৭ নভেম্বর, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ গোপীনাথপুর ১০ শয্যা বিশিষ্ট সরকারি পল্লী স্বাস্থ্য কেন্দ্রে ঘটনাটি ঘটে। হামলা ঠেকাতে গিয়ে আহত হয়েছেন তাঁর সহকারী ওবায়দুর রহমান।

হামলায় ডা. সাজ্জাদ মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এবং তাঁর অফিস সহকারীও বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। আহত চিকিৎসক ও অফিস সহকারীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটির পরে হাসপাতালটির চিকিৎসকেরা ঐ স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন।

জানা গিয়েছে যে, গতকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে সিরিয়ালের মাধ্যমে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন চিকিৎসক ডা. শেখ সাজ্জাদ হোসেন। এ সময় নাজিম খন্দকার নামে এক রোগী সিরিয়াল ভেঙে তাকে আগে চিকিৎসা সেবা দিতে বললে কথা কাটাকাটির এক পর্যায়ে ঐ যুবক রেগে গিয়ে লাঠি দিয়ে চিকিৎসককে এলোপাতাড়ি প্রহার শুরু করে। পরিস্থিতি সামলাতে গেলে সহকারী কাজী ওবায়দুলকেও লাঠিপেটা করে পালিয়ে যায় রোগী নাজিম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেখ সাজ্জাদ এবং ওবায়দুলকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঘটনাটিতে অভিযুক্ত নাজিম খন্দকারের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে। তার বাবার নাম ফটিক খন্দকার।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। হামলাকারী যুবক নাজিম খন্দকারকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোশিয়েন (বিএমএ) নেতৃবৃন্দরা। ঘটনাটির জন্য নাজিমের নামে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।