মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

খুলনা মেডিকেলে আক্রান্ত হলো আরোও ২ জন চিকিৎসক

Rapid Newsপ্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১২:৩৭ · ১ মিনিটে পড়ুন
খুলনা মেডিকেলে আক্রান্ত হলো আরোও ২ জন চিকিৎসক
লেখার আকার

২০শে এপ্রিল, সোমবার,২০২০

খুলনা মেডিকেল কলেজের করোনা ভাইরাসে আক্রান্ত হলো আরোও দুইজন চিকিৎসক। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে তাদের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ আবদুল আহাদ। তিনি বলেন আজ নতুন করে আরোও দুইজন চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় ওই কলেজের এক চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

কলেজ কর্তৃপক্ষ জানায় আজ সকালে ওই কলেজের প্রায় ৫০ জন চিকিৎসকের করোনা পরীক্ষা করা হয়। এতে ওই দুজন চিকিৎসকের করোনা ধরা পড়ে। আজ সকালে অধ্যক্ষের কার্যালয়, উপাধ্যক্ষের কার্যালয়, টিচার্স লাউঞ্জসহ আরও কয়েকটি স্থান লকডাউন করা হয়। হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অধ্যক্ষ আবদুল আহাদ জানান গতকাল আক্রান্ত হওয়া চিকিৎসককে করোনা হাসপাতালে (খুলনা ডায়াবেটিক হাসপাতাল) পাঠানো হয়েছে। অন্যদের গেস্ট হাউজেই রাখা হয়েছে। এখন নতুন আক্রান্ত ওই দুই চিকিৎসককে করোনা হাসপাতালে রেখে চিকিৎসা করা হবে। গেস্ট হাউজে থাকা অন্যদের খুলনা নগরের একটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে। কয়েক দিন পর আবার তাঁদের করোনা পরীক্ষা করা হবে।

নিজস্ব প্রতিবেদক
ওয়াসিফ হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।