বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মিটফোর্ডে ডাক্তারদের করোনা সংকট- এগিয়ে এলো শিক্ষক সমিতি ও ইচিপ

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ২০ এপ্রিল ২০২০

তথ্য গোপন করে ভর্তি হওয়া দুইজন কোভিড-১৯ রোগীর চিকিৎসায় নিয়োজিত হবার কারণে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ২৪ জন চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৯ জন সদ্য যোগদান করা ইন্টার্ন চিকিৎসক।

গত দুইদিন ধরে আক্রান্ত ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল ডিউটি থেকে বিরত আছেন, কিন্তু তাঁদের চিকিৎসার অংশ হিসেবে আইসোলেশন (অন্য সবার কাছ থেকে আলাদা রেখে চিকিৎসা করা) বা কোয়ারেন্টাইন (সবার থেকে আলাদা করে পর্যবেক্ষণ করা) করার ব্যাপারে কোনো নির্দেশনা হাসপাতাল কর্তৃপক্ষের ছিল না। ফলে তাঁদের চিকিৎসায় অনিশ্চয়তা এবং ইন্টার্ন চিকিৎসকদের আবাসিক হোস্টেলে অন্যান্যদের মাঝে করোনা ছড়িয়ে পড়ার আশংকা তৈরি হয়।

এমনকি কন্টাক্ট ট্রেসিং এর আওতায় কোন ইন্টার্ন চিকিৎসকদের করোনা টেস্টের উদ্যোগও হাসপাতালের পক্ষ থেকে নেয়া হয়নি। কন্টাক্ট এ আসা চিকিৎসকরা নিজ উদ্যোগে কর্মবিরতিতে গিয়ে কোয়ারান্টাইনে আছেন এবং নিজেদের টেস্ট করাচ্ছেন।

এই প্রেক্ষিতে আক্রান্ত ইন্টার্নদের চিকিৎসা, আইসোলেশনে রাখা এবং তাঁদের সংস্পর্শে আসা অন্যদের কোয়ারান্টাইনে রাখা নিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষক সমিতি এবং ইন্টার্ন চিকিৎসক পরিষদ (২০১৯-২০) এর তৎপরতায় এবং মিটফোর্ড হাসপাতালের পরিচালকের সহযোগিতায় আজকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রথমত, ইন্টার্ন চিকিৎসকদের যারা পজিটিভ এসেছেন (ছেলে মেয়ে উভয়ই) তাদেরকে ইন্টার্ন হলের টপ ফ্লোরে আইসোলেশনে রাখা হবে (ছেলে মেয়ে আলাদা হলে)। যাদের নেগেটিভ আসবে তাদেরকে পর্যায়ক্রমে ইন্টার্ন হলের নীচের ফ্লোর গুলাতে কোয়ারান্টিনে রাখা হবে।

দ্বিতীয়ত, প্রত্যেক ইন্টার্ন চিকিৎসক এর জন্য ডক্টরস ক্যান্টিন থেকে খাবার পার্সেল করে হলে পৌঁছায়ে দেয়া হবে। এখানে বাজেটের অপ্রতুলতার কারণে খরচ আপাতত ইন্টার্ন চিকিৎসককেই বহন করতে হবে।

সর্বোপরি, ইন্টার্ন চিকিৎসকদের জন্য ২৪ ঘন্টা একটি এম্বুলেন্স স্ট্যান্ডবাই রাখা হবে। কোন ইমারজেন্সি হলে যাতে তাদেরকে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে ট্রান্সফার করা যায়।

এসব সিদ্ধান্তের ব্যাপারে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. উৎপল সেন জানান, “দেশের এই ক্রান্তিলগ্নে মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রোগীর চিকিৎসায় অংশ নেয়ার জন্য হাসপাতালে যোগদান করেন। কিন্তু একমাস না যেতেই তাঁরা কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত এবং অন্যান্যরা বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। যোগদানকৃত চিকিৎসকগণ প্রথম থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। ইচিপের পক্ষ থেকে সবসময়ই চেষ্টা করা হয়েছে সমস্যা সমাধানের। ইতোপূর্বে ডক্টর ক্যান্টিনে খাবারের প্যাকেজ সিস্টেম করা হয়েছে, গ্লাভসের ব্যবস্থা করা হয়েছে।তারই ধারাবাহিকতায় আজকের এই সিদ্ধান্তসমূহ।” এছাড়াও সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান দীপ বলেন, “ইন্টার্নি চিকিৎসকগণ একটি হাসপাতালের প্রাণ। আমরা দৃঢ়ভাবে বলতে চাই ইন্টার্ন চিকিৎসকদের যেকোনো সমস্যায় এবং যুক্তিযুক্ত প্রতিটি দাবির বাস্তবায়নে প্রাণের সংগঠন ইচিপ সবসময় অগ্রবর্তী ভূমিকা রাখবে।”

বর্তমানে কোয়ারান্টাইনে থাকা ইন্টার্ন চিকিৎসক ডা. সজীব কুমার ঘোষ এ বিষয়ে বলেন, “যথাযথ কোয়ারেন্টাইন এবং আইসোলেশন নিশ্চিত করার জন্য আলাদা ঘর এবং সেই সাথে খাবারের ব্যবস্থা করে দেয়া প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে এভাবে আমাদের নিরাপত্তার ব্যাপারটি সুরক্ষিত হলে কোয়ারেন্টাইন শেষে চিকিৎসা সেবা প্রদানে আমাদের কোন আপত্তি থাকবে না।”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।