মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

রংপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারী দ্বারা সহকারী পরিচালক লাঞ্ছিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ আগস্ট ২০২১, ৩:২৭ · ২ মিনিটে পড়ুন
রংপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারী দ্বারা সহকারী পরিচালক লাঞ্ছিত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩ আগস্ট, ২০২১, সোমবার

গতবছর দেশে করোনা মহামারীর প্রাক্কালে রংপুর নগরীর নবনির্মিত শিশু হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসার জন্য কোভিড স্পেশালাইজড হাসপাতাল ঘোষণা করা হয় যা রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের হাসপাতালের সস্প্রসারিত অংশ। সেখান থেকে শুরু হয় রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালের কার্যক্রম। অল্পদিনের মধ্যেই নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের মাধ্যমে পরবর্তীতে রংপুর অঞ্চলে করোনা রোগীর চিকিৎসার অন্যতম ভরসার স্থল হিসেবে পরিণত হয় হাসপাতালটি, বিভিন্ন মহল হতে অর্জন করে নেয় ভূয়সী প্রশংসা ও পুরস্কার।

 

শুরু থেকেই হাসপাতালটিতে কর্মরত ৪র্থ শ্রেণীর কর্মচারীদের (সর্দার, ক্লিনার, ওয়ার্ডবয়) একাংশকে নিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া যায়। ডিউটি রোষ্টারে নাম থাকলেও তারা ডিউটি করতনা বলে জানা যায়। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্যমতে উক্ত কর্মচারীবৃন্দ দীর্ঘদিন যাবত এভাবে নিজ দায়িত্ব পালন ব্যতিরেকেই মাসিক বেতন ও ভাতাদি উত্তোলন করে যাচ্ছিলেন। উক্ত কর্মচারীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হতে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রংপুর করোনা ডেডিকেটেড হসপিটালের অভিযোগ ও প্রমাণের প্রেক্ষিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।


এ সিদ্ধান্তেই ক্ষুব্ধ হয়ে উক্ত ৪র্থ শ্রেণীর কর্মচারীরা ১ আগস্ট ২০২১, রবিবার কর্মচারী নেতা আশিকুর রহমান নয়নের প্ররোচনা ও নেতৃত্বে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোস্তফা জামান চৌধুরীর কক্ষের সম্মুখ দ্বারে স্তূপ আকারে ময়লা আবর্জনা ফেলে আসেন। সেইসাথে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের মাধ্যমে লাঞ্ছিতও করেন তারা। শেষ খবর পাওয়া অবধি স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ দায়েরের ব্যবস্থা নেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।