মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

কোভিড-১৯: পুরো দেশ ভাগ হচ্ছে রেড, ইয়েলো ও গ্রিন জোনে 

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ জুন ২০২০, ১১:০১ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: পুরো দেশ ভাগ হচ্ছে রেড, ইয়েলো ও গ্রিন জোনে 
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুন ২০২০, শনিবার

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে প্রতিদিনই। করোনা শনাক্ত হওয়ার গতকাল ৯০ তম দিনে সর্বমোট ১৪,০৮৮ টি নমুনা পরীক্ষায় নতুন ২,৮২৮ জন শনাক্ত হওয়াসহ এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যেই গত ৩১ মে থেকে কার্যত সচল হয়েছে দেশ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন করোনা প্রাদুর্ভাব কমাতে প্রয়োজন সময়োপযোগী পদক্ষেপ। সেই লক্ষ্যে করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে যথাক্রমে “রেড জোন” “ইয়েলো জোন” ও “গ্রীন জোন”- এ ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সোমবার সচিবালয়ে মন্ত্রী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পরীক্ষার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংক্রমণও বাড়ছে। সে জন্য রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন চিহ্নিত করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল এই জোনগুলোর মধ্যে রেড জোনকে কীভাবে গ্রিন জোন করা যায়—সেটা নিয়ে আলোচনা হয়েছে।” এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখনো জোন করা হয় নি। ঢাকা, নারায়াণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। যদি কোনো জোন রেড হয়, সেগুলো রেড করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন পরিকল্পনা তৈরি করা হবে। সেটা নিয়ে নীতিগতভাবে এখানে (আজকের সভায়) আলোচনা হয়েছে। এখন সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়া হবে। তখন মেয়র, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়—সবাই মিলে বাস্তবায়নের চেষ্টা করা হবে।” মন্ত্রী পরিষদ সূত্রে আরো জানা গিয়েছে বেশী সংক্রমিত এলাকাসমূহ প্রয়োজনে কয়েকদিনের জন্য সম্পূর্ণ লকডাউনে রাখা হতে পারে।

সভায় মাননীয় মন্ত্রী মহোদয়বৃন্দের পাশাপাশি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, পুলিশ মহাপরিদর্শক সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও বিশেষজ্ঞবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক/অনিন্দ্য দাস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।