মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা যুদ্ধে আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চালু হচ্ছে ২০০ শয্যার ইউনিট

Fahmida Hoque Mitiপ্রকাশ: ৬ মে ২০২০, ৫:২৯ · ২ মিনিটে পড়ুন
করোনা যুদ্ধে আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চালু হচ্ছে ২০০ শয্যার ইউনিট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
বুধবার, ৬ মে, ২০২০

করোনা যুদ্ধে বিভিন্ন হাসপাতাল গুলোর মতো ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ হাসপাতাল এগিয়ে এসেছে। সরকারের পাশাপাশি করোনা মোকাবিলায় পাশে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বর্তমানে হাসপাতালটিতে ইনডোর আর আউটডোর মিলে সাধারণ রোগীদের জন্য রয়েছে ৭৫০ বেড। করোনা রোগীদের চিকিৎসার জন্য দু’পাশের দুটি আলাদা ভবনে ২০০ শয্যার হাসপাতালের কাজ চলছে বলে জানিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার খান এমপি। তিনি আরো জানান, ইতিমধ্যেই ডাক্তার নিয়োগ ও সেবিকাদের অতিরিক্ত প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে।

আনোয়ার খান মেডিকেল কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. এখলাসুর রহমান জানান, মে মাসের শুরুতেই রোগী ভর্তি শুরু করা হবে। এই সেবা সাধারণ রোগীদের শতভাগ আস্থা নিশ্চিত করবে বলে আশা করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সাবেক পরিচালক ডা. এখলাসুর।

কোভিড-১৯ চিকিৎসায় সরকারের নির্ধারণ করা হাসপাতালগুলোর মধ্যে প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে এগিয়ে আসে আনোয়ার খান মডার্ণ হাসপাতাল। বেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশন এর সহযোগিতায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মেনে ২০০ শয্যার এই ইউনিট শুরু করতে যাচ্ছে হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ। আগামী ৭ মে বৃহস্পতিবার বেলা ১১টায় এ ইউনিটটি উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস, প্রধান পৃষ্ঠপোষক ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর।

করোনা ইউনিটটি সম্পূর্ণ আলাদা ভাবে কাজ করবে এবং ৭৫০ বেডের হাসপাতালটি সাধারণ রোগীদের জন্য ২৪ ঘন্টাই খোলা রাখা হবে। ডা. এখলাসুর জানিয়েছেন, কোনো প্রকার গুজবে কান না দিয়ে সব ধরণের রোগীকে হাসপাতালে আসতে।

নিজস্ব প্রতিবেদক/ নুসরাত আমরিন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।