মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

এদেশের এনেস্থেশিয়ার ইতিহাসের কথা বলছি; জীবন্ত কিংবদন্তির কথা বলছি

Sarif Sahriarপ্রকাশ: ২৬ জুন ২০২০, ৭:৩৫ · ২ মিনিটে পড়ুন
এদেশের এনেস্থেশিয়ার ইতিহাসের কথা বলছি; জীবন্ত কিংবদন্তির কথা বলছি
লেখার আকার

২৬ জুন ২০২০, শুক্রবার

ডা. সফিউল আলম,
বারডেম হাসপাতাল।

আমি কিংবদন্তির কথা বলছি,
আমি এদেশের এনেস্থেশিয়ার ইতিহাসের কথা বলছি। আজ হতে ৫০ বছর পূর্বে, এক মহামানবের পদচারণায় এই বিষয় ধন্য হয়েছিল। শুরু হয়েছিল অগ্রযাত্রার পথে এগিয়ে চলা। সময়ের দাবিতে এদেশের এনেস্থিশিয়া বিষয়ে যিনি এনেছিলেন বৈপ্লবিক পরিবর্তন, যার পথ চলায় আজ আমরা এই পর্যায়ে আসতে পেরেছি, যিনি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের প্রানের সংগঠন বি এস এ। তিনি আর কেউ নন, আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডা. খলিলুর রহমান স্যার। জীবন্ত কিংবদন্তি শব্দটি বোধহয় শুধু তাকেই শোভা পায়।

আজ এদেশে এনেস্থিসিয়া বিষয়ের যত বড় সম্প্রসারণ, তাঁর সূচনা হয়েছিল, খলিল স্যারের হাত ধরে। এদেশের এনেস্থিসিয়ার সবচেয়ে জনপ্রিয় টেকনিক “স্পাইনাল এনেস্থেশিয়া” স্যারের  হাত ধরেই আজ এত জনপ্রিয়। তিনিই সার্জন সহ এদেশের চিকিৎসক সমাজকে বুঝাতে সক্ষম হয়েছিলেন যে, স্পাইনাল এনেস্থিসিয়া নিরাপদ ও ইকোনমিক। এই স্পাইনাল এনেস্থিসিয়ার জনপ্রিয়তার কারণেই এনেস্থিসিয়া বিষয়টি আজ একেবারে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছেছে৷ শুধু তাই নয়, এদেশে কার্ডিয়াক এনেস্থিসিয়ার সূচনাও স্যারের হাত ধরে। প্রথম ICU সেট আপ, তারই পরিকল্পনার ফসল।

স্যার তাঁর কর্মজীবনে দেশের অনেকগুলো চিকিৎসা প্রতিষ্ঠানে কাজ করেছেন। যেখানে কাজ করেছেন, সেখানেই এনেস্থেশিয়াকে প্রসারিত করেছেন, আধুনিক করেছেন। তাই, তার আজ এত গুণগ্রাহী।  শুধু তাই নয়, একজন শিক্ষক হিসেবে যে পবিত্র দায়িত্ব তিনি কাঁধে নিয়েছেন, তা তিনি এখনো বয়ে বেড়াচ্ছেন। যখনই যেখানে ছাত্রদের জন্য ক্লাস,  পরীক্ষার দরকার, তিনি সেখানে ছুটে গিয়েছেন ও যাচ্ছেন। ৫০ বছরের ক্যারিয়ারে এত ছন্দময় ও প্রাণবন্ত থাকাও একটা বড় যোগ্যতা। এই বয়সে স্যার এখনো  স্টেজে উঠে ঘন্টার পর ঘন্টা পারফর্ম করেন। আমি অবাক হই, এত প্রাণশক্তির উৎস কী?  তাই অবাক হয়ে বিনম্র শ্রদ্ধা জানাই,

হে অগ্রজ, হে চিরতরুন,
আপনার কর্মচঞ্চল জীবন আমাদের অনুপ্রেরণা।
আপনার দর্শনে আমরা উজ্জীবিত।
আপনি আমাদের পথপ্রদর্শক।

আপনার ক্যারিয়ারের সুবর্ণজয়ন্তীতে আমাদের সশ্রদ্ধ শুভেচ্ছা ও ভালোবাসা। স্যার আমাদের মাঝে সারাজীবন বেঁচে  থাকুন সকলের শ্রদ্ধা ও ভালবাসায়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।