মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

একটি দুঃখবাদী পোস্ট ।। ডা. সেজান মাহমুদ

জামিল সিদ্দিকীপ্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১:১৯ · ২ মিনিটে পড়ুন
একটি দুঃখবাদী পোস্ট ।। ডা. সেজান মাহমুদ
লেখার আকার

সোমবার, ২০ এপ্রিল, ২০২০

এইমাত্র আমার একজন ফেসবুক বন্ধু/ভক্ত যাই বলি না কেন প্যারিস থেকে ফোন করে খোঁজ নিলেন, নিজের খুশির খবর দিলেন। আরো জানালেন, প্যারিসে প্রতিদিন রাত আটটায় বাসিন্দারা সবাই একযোগে ঘরের বারান্দায় আসে এবং একসঙ্গে হাততালি দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান তাঁদের সেইদিনের কঠোর কাজ ও ঝুঁকিপূর্ণ সেবার জন্যে। ভাবুন, পুরো প্যারিস শহর একসঙ্গে।

আর আমার মেডিক্যাল কলেজ মিটফোর্ডে ২৫ জন ডাক্তার, নার্স কোভিড ১৯ পজিটিভ। যার মধ্যে ১০ জনই ইন্টার্ন। অন্য একটি সূত্রমতে মোট ৫১ জন পজিটিভ। ইন্টার্নদের ঘরে কোয়ারেন্টাইনের অবস্থা নেই, রুম নেই। কোন কোন সিনিয়র ডাক্তার ইন্টার্ন এবং নার্সদের পর্যন্ত ভর্তি করাতে চাচ্ছে না নিজের ইউনিটে। জনগণ ডাক্তারদের যা খুশি গালি দেন, দিচ্ছেন, তেমনি ডাক্তারও রোগী নিতে অস্বীকৃতি জানান। একেই বলে ‘রেসিপ্রোসিটি’ বা ক্রিয়া-প্রতিক্রিয়া!

এইমাত্র দেখলাম বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রনালয় ১৭ সদস্যের একটি কোভিড ১৯ পরামর্শক কমিটি বানিয়েছেন। এতোক্ষণে অরিন্দম কহিলা বিষাদে! যা করতে বলে আসছি ফেব্রুয়ারি মাস থেকে। তবু মন্দের ভাল। এই কমিটিতে সব আছে কিন্তু জনস্বাস্থ্যের প্রতিনিধি শুধু ভাইরোলজিস্ট (?) আর একজন সবে ধন নীলমনি ফ্লোরা আপা। থাকা উচিত ছিল অন্ততপক্ষে দশজন জনস্বাস্থ্যের বিশেষজ্ঞ- এপিডেমিওলজিস্ট, বিহেভিওরাল সায়েন্টিস্ট, কমিউনিটি হেলথ স্পেশালিস্ট, সোশ্যাল মার্কেটিং স্পেশালিস্ট, হেলথ পলিসি এনালিস্ট, পরিবেশ বিশেষজ্ঞ, ডেটা সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজিস্ট, ভাইরোলজিস্ট, প্রোগ্রাম প্ল্যানিং এবং এভালুয়েশন স্পেশালিস্ট।

সবকিছুর মূলে কিন্তু মানবিক এবং প্রফেশনাল শিক্ষা ও নৈতিক শিক্ষার অভাব! অথচ সবকিছু অন্যরকম হতে পারতো!

লেখাঃ ডা. সেজান মাহমুদ

অধ্যাপক, ইউসিএফ কলেজ অফ মেডিসিন, যুক্তরাষ্ট্র

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।