বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার দিনগুলি- ৩

প্ল্যাটফর্ম নিউজ, ২০ এপ্রিল, ২০২০, সোমবার:

ডা. মাহরুফ নজরুল

কুয়াশা মাখানো ভোরে হররোজ যখন পিটিতে যাই, ওপাশের পাহাড়ের মাথার উপর দিয়ে লালচে সূর্যটার আভা ঠিকরে বের হতে থাকে। হঠাৎ দেখলে মনে হয় যেন ভোরবেলায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের জানালা দিয়ে দেখা সীতাকুন্ডের পাহাড়গুলো গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে। অথচ সে পাহাড় আর এ পাহাড়ের মাঝে প্রায় সাত হাজার কিলোমিটারের ব্যবধান।

ক্রান্তিকাল চলছে। করোনার ক্রান্তিকাল। দেশে যুদ্ধ, বিদেশে যুদ্ধ। যুদ্ধ নেই কোথায়? লক ডাউনের গ্যাড়াকলে পড়ে হাঁসফাঁস করছে সবাই। এতদিন বাইরে বাইরে ঘুরে শান্তির মাকে খুঁজে পায়নি কেউ, এখন নিজ বাড়িতেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অস্থির সময়টা বহতা নদীর মত শুধু বয়েই চলেছে। সমাপ্তির মোহনা কোথায় কেউ জানে না।

ছবিঃ ইন্টারনেট

ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা কাজ করে যাচ্ছেন। গালি খাচ্ছেন। কদাচিৎ ধন্যবাদ পাচ্ছেন। আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন। দারিদ্র্যের দুষ্টচক্রের মত এই চাকা ঘুরছে। চাকুরির ভয়। মাস শেষে বেতনের দুশ্চিন্তা। স্ত্রীর অভিমান, সন্তানের কান্না, মা-বাবার আকুল প্রতীক্ষা- সবকিছু ছাপিয়ে দূর থেকে পরিবারকে একপলক দেখে ডিউটিতে যাচ্ছেন। এক দুই সপ্তাহ টানা ডিউটি করে এক দুই সপ্তাহ কোথাও একঘরে পড়ে থাকছেন। সংক্রমিত হবার ভয়, সংক্রমিত করার ভয়। মোবাইল ফোন কোম্পানিগুলো না থাকলে কি যে হত! সন্তান এখন মায়ের আদর পায় ভিডিওকলে, মা-বাবা দোয়াও দেয় ভিডিওকলে। একটা সাদা এপ্রোন আর একটা সাদা স্ক্রিনেই এখন জীবন সীমাবদ্ধ। পিপিই বললেই পাবলিক ক্ষ্যাপা। তিতুমীর বাঁশেরকেল্লা দিয়ে যুদ্ধ করতে পারলে নালায়েকগুলো মশারির কাপড়ের উন্নতমানের মাস্ক, গাউন পরে করোনার বিরুদ্ধে লড়তে পারবে না! কসাই সব, জুম্মন কসাইয়ের চেয়েও নিকৃষ্ট কসাই!

সাধারণ মানুষ ঘরে বসে বসে হাত পা অবশ হয়ে গেলে বেরিয়ে পড়ছে- ফাঁকা রাস্তায়, খোলা বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে। রাস্তায় বেরোতে হচ্ছে নিম্নবিত্তদেরও- পেটের ক্ষুধায়। মৃত্যু আজ দারিদ্র্যের কাছে পরাজিত। ফকির মিসকিনগুলো রাস্তাতেই থাকে, রাস্তাতেই মরে। মরলে মরুক। রাস্তার কুকুর আর ফকির মিসকিন টোকাই- এরা তো সমগোত্রীয়ই। এদের মৃত্যুর অ্যাকাউন্টেবিলিটি রাখার জন্য কি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রাখা লাগবে? অ্যাকাউন্টেবিলিটি দরকার পুঁজিবাদদের, মজুতদারদের, চালচোরদের, মাস্ক কেলেংকারীর সাথে জড়িতদের।

বাতাসে আজ লাশের গন্ধ নেই ঠিক। কিন্তু, বাতাসে আজ মৃত্যুর বীজ ঘুরে বেড়াচ্ছে। বাতাস আজ দূষিত। মসজিদ বন্ধ। মন্দির থমকে গেছে। প্রার্থনার সুর কেটে গেছে। পৃথিবীটা ধুকছে এক অদৃশ্য মহামারীতে।

কংগোর মাটিতে প্রতিদিন ভোরের ঐ পাহাড় বাওয়া, কুয়াশা ফুঁড়ে বের হয়ে আসা লালচে সূর্যটা আমাকে শক্তি দেয়। শক্তিকে কখনো ধ্বংস করা যায় না। একদিকে ভাঙ্গলে, আরেকদিকে তা নতুনরুপে সৃষ্টি হয়। এই ভাঙ্গা-গড়ার খেলায় মানবজাতি কি এক শুদ্ধতর মানবজাতিতে রুপান্তরিত হতে পারবে? আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সশস্ত্র বাহিনী, পুলিশ, আমজনতা, আমাদের বিদ্যানন্দ, আমাদের নাম না জানা কত শত ভাই বোনগুলা যারা রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে, হাসপাতাল হাসপাতালে ঘুরে ঘুরে খাবার দিচ্ছে, সাহায্য পৌছে দিচ্ছে তারা কি সন্তানদের এক অন্য যুদ্ধ জয়ের গল্প শোনাতে পারবে না? নতুন এক শুদ্ধ পৃথিবীতে তারা কি নির্মল বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে পারবে না?

পাহাড়ের গা বেয়ে, কুয়াশা কেটে সূর্যটা হাসতে হাসতে মাথার উপরে উঠে যাচ্ছে। নতুন বিশ্বাসে আজকের দিনটা তবে শুরু হোক!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।