সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে ফোর্টিন

প্ল্যাটফর্ম নিউজ, ২০ এপ্রিল ২০২০, সোমবার:
ডা. শুভদীপ চন্দ

আজ আমি গৃহবন্দী। ডে অফ কাটাচ্ছি। পাশের ফ্ল্যাটের চার-পাঁচ বছরের ছোট মেয়ে আমাদের একতলা নিচে থাকা তার বান্ধবীকে ডাকছে ‘রা-জে-শ্ব-রী… ও রা-জে-শ্ব-রী….’! রাজেশ্বরী বড় হবে, কিন্তু এতো সুন্দর করে এতো ভালোবাসা নিয়ে এ পিচ্চির মতো মনে হয় আর কেউ ডাকবে না। মনে হচ্ছিল ‘রাজেশ্বরী’ শব্দটি তৈরিই হয়েছে শুধু এ কন্ঠে উচ্চারিত হবার জন্য। দুই বান্ধবীর কিছুক্ষণ শলা পরামর্শ শুনলাম। প্রতিদিন নাকি এ পর্ব চলে!

কোভিড উনিশ। আমাদের লকডাউনের চৌদ্দতম দিন। চীন তার দুঃসহ দিন পার করে ফেলেছে, ইতালি ও স্পেনে পরিস্থিতির উন্নতি হচ্ছে, আমেরিকায় সংক্রমণ কমছে, ভারতে কোথাও কোথাও লকডাউন শিথিল হয়েছে। আমরা জানি না আমরা ঠিক কোথায় আছি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এখন আমরা এমন এক পৃথিবীতে যেখানে আমাদের আকাশ এক, কিন্তু প্রত্যেকের দাঁড়ানোর গ্রাউন্ড আলাদা। কারো জন্য নরম মাটি, প্রতিদিন বাহারি রান্না- হৈ-হুল্লোড়- আনন্দ। কারো জন্য কঠিন সময়। রোগী নিয়ে টানা হ্যাঁচড়া। একাকীত্ব। কোনোভাবে সময় পার করে দেয়া। কেউ হয়তো আসছে রমযান মাস নিয়ে উৎফুল্ল, কেউ ভাড়ারে চাল নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। আর মাত্র দুইদিন চলবে!

কেউ মোটা হয়ে যাওয়ার ভয়ে কিটো ডায়েটে যাচ্ছেন, ভিনেগারের বোতল ঘরে জমিয়ে রাখছেন। কেউ আস্তাকুঁড়ে এ নজর রাখছে আজ ভাল কিছু পড়লো কিনা। কেউ বলছে ‘ক্ষুধায় মরবো, তুলে দাও লকডাউন’। কেউ বলছে ‘যারা বের হচ্ছে তাদের পায়ে গুলি করো’। কেউ লকডাউনের সমাপ্তি চায় কক্সবাজার ঘুরতে যাবে বলে। কেউ সমাপ্তি চায় এভাবে আর চলছে না বলে।

কারো মতে এ দেশ “তামাতামা” হয়ে যাবে মানুষ মরে। কারো মতে ইউরোপ আমেরিকার কাছাকাছি কিছুই হবে না। কেউ ডাক্তারের পক্ষে, কেউ ডাক্তারদের বিপক্ষে। কেউ সরকারকে সাধুবাদ দিচ্ছে, কেউ গাল পেরে সরকার ধ্বসিয়ে দিচ্ছে। কেউ প্রতিদিন নুডুলস খাচ্ছে, ভর্তা খাচ্ছে। কেউ নতুন নতুন রান্না শিখছে। কেউ দান করে খুব খুশি কিংবা ফেসবুকে লিখে। কেউ মাথা নিচু করে লাইনে দাঁড়িয়ে ভাবছে- কেউ চিনে ফেলছে না তো!

কেউ আক্রান্ত, কেউ আক্রান্ত হয়ে সুস্থ, কেউ ঝুঁকিগ্রস্ত, কেউ মৃত। কেউ কোয়ারেন্টাইনে, কেউ আইসোলেশনে, কেউ হাসপাতালে, কেউ ফেসবুকে। কেউ জানালা দিয়ে আকাশ দেখে দেখে বিরক্ত, কেউ থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা দেখে সন্ত্রস্ত। কেউ ঈশ্বরে বিশ্বাস রাখছে, কেউ বিজ্ঞানে। কেউ বাড়িতে অফিস করছে, কেউ অফিসেই বাড়ি বানাচ্ছে। কেউ শুধু অতীতের গল্প করেন, কেউ করেন ভবিষ্যতের গল্প।

সবাই সবার গ্রাউন্ডে দাঁড়িয়ে আকাশ দেখছে। এতবড় আকাশ, এত পার্থক্য চোখে চোখে- যে আকাশের মানে তো বদলাবেই।

কোভিড উনিশ আপনাকে ভাবতে শেখাবে। অন্যের জায়গায় নিজেকে বসাতে শেখাবে। এ শিক্ষাটি অনবদ্য। সবাই সবার পজিশনে রাইট। গতকাল ডাক্তার বলে যে আমাকে বাইকে তুলে নি- তাকে আমি দোষ দেই না। যে মালিক দূর থেকে চাবি ফেকে দেয়, তার বিরুদ্ধেও কমপ্লেন করি না। গায়নী ডাক্তারের পালিয়ে যাওয়া যেমন ঠিক, তেমনি তাকে কসাই গালি দেয়াও ঠিক। সবাই সবার গ্রাউন্ডে ঠিক।

রাজেশ্বরীর নামটিই কেবল জানা হলো। ও পাশের পিচ্চিটার নাম জানা হলো না!
আবার ডাকছে ‘রা-জে-শ্ব-রী… ও রা-জে-শ্ব-রী….’
‘রা-জে-শ্ব-রী….. ’!!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।