শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেঘের মিছিল – মোঃ জান্নাতুল নাইম সজীব

প্ল্যাটফর্ম সাহিত্য সপ্তাহ – ১৫

” মেঘের মিছিল ”

মাইক্রোবায়োলজি এক্সামের পর থেকেই কেমন জানি একটা খুশির আমেজ কাজ করছে।বাড়ি যাব।ইদের খুশি বহুগুন বেড়ে যায় ঢাকা থেকে বাড়ি আসার সময়।আসলে মেডিকেল স্টুডেন্টরা প্রান ভরে স্বস্তির নিঃশ্বাস নেয়ার মত অবসর কেবল ইদে ই পাই।
তবে রাতে বিশাল পার্টি হবার কথা,সেই আনন্দে খুশিটা যেন বাধাহীন।
বসে আছি রুমে, কারেন্ট নেই,,তবুও ভালো লাগছে।
Mridul এর ফোন,জেতে হবে উত্তরা।আমি অবশ্য এইসব ব্যাপার গুলোতে না করিনা, যে কেউ যখন তখন ডাকলেই আমি চলে যায়,সাথে Nadim । উত্তরা “এহেন কার্য সম্পাদনা করিয়া আমরা যখন বাসায় ফিরিবার চেস্টা করিতেছি,সেই সময় বাধিল চরম বিপত্তি”এত জ্যাম,আজকাল রাতের দিকে উত্তরা থেকে গাজীপুর আসা একটা যুদ্ধের নাম।বি আর টিসি তে উঠে প্রায় ৩০ মিনিটে ৩ মিটার রাস্তা অতিক্রম করার পর আমরা আবার রাস্তাই নেমে কিছুদুর হাটার পর অনেক রিকোয়েস্ট এ একটা কাভার্ড ভ্যান এর ড্রাইভার কে রাজি করায়।সেও কিছুদুর আসার পর নামিয়ে দিল মামলা খাওয়ার ভয়ে। তারপর কিছুদুর হেটে আসার পথ অনেক চড়া মুল্যে রিকশা নিতে হয়েছিল। যাহা আমাদের মত মধ্যবিত্ত মেডিকেল স্টুডেন্টদের মানিব্যাগ বরাবর লম্বভাবে তীরচ্ছেদ।নিজের ক্ষতি হলে তেমন কস্ট লাগেনা,কিন্তু যখন নিজের ক্ষতির কারনে অন্যজন বিশাল লাভবান হচ্ছে তখন কস্টে বুকটা ফেটে যায়।

তারপর রাতে Sajol এর বাসাই গিয়ে ত পুরো অবাক। রাজ্যের সব রান্নাবান্না সে একাই।পায়েস টার স্বাদ এর কথা না বললেই নয়।মাঝে মাঝে এইসব চমকে যাওয়া ভালোবাসা গুলো পেয়ে দেখবেন,ভালোলাগবে।প্ল্যান ছিল রাতে খাওয়া দাওয়ার পর আমরা ছাদে বসব।নীল অন্ধকারের মধ্যে গল্প করতে করতে সোনালী শিশির ভেজা ভোর দেখব…জীবনকে একটু কাছ থেকে দেখার জন্য আমরা কত কিছুই না করি।

Mridul কে নিয়ে বাধল বিপত্তি।সারাদিন অনেক ধকল গেছে,তাই সে আর ছাদে জেতে পারবেনা,শেষমেস আমাদের ছাদে যাওয়া হবেই না এইরকম একটা ব্যাপার হয়ে দাড়াচ্ছিল।।পরে নাদিমের অত্যাচারের কাছে হার মেনে আর কারোর রুমে শুয়ে থাকা হয়নি। আসলে ইমোশনাল মানুষদের একটা স্পেশালিটি আছে,তার যখন তখন যেকোন কিছু ঘটিয়ে ফেলতে পারে।সবাইকে ছাদে গিয়ে বসতে হয়েছিল ইলশেগুড়ি বৃস্টির মধ্যেও,তবে জীবনের অন্যতম অনবদ্য এচিভমেন্ট গুলোর মধ্যে এটাও একটি।সারারাত ছাদে বসে আকাশ দেখতে দেখতে জীবনে কিছু স্নিগ্ধ সময় পার করা আর সেই সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোর হতে দেখা।এ যেন রোমান্সিজমের উচ্চবর্গীয় রুচিশীল দের ব্যাপার স্যাপার ।সারারাত যে টাইপের কথা বা কর্ম সম্পাদন হয়েছে তা শেয়ার করলে আমার নামে ৫৭ ধারায় মামলা হবে! তাই এইসব ডিজিটাল যুগের ডিজিটাল মামলা খেয়ে খুব বেশি আধুনিক হওয়ার ইচ্ছে পোষন করলাম না!

এই অবধি সব ঠিকই ছিল, মহা ঝামেলা শুরু হল এরপর। কারন সারারাত জেগে থাকার পরে আমার সকাল ৭ টার সময় Humayun এর সাথে বাড়ি আসার কথা।হুমায়ন আমার ছোট বেলার গ্রামের বন্ধু,একসাথে কত বিকেল ঘুড়ি উড়িয়েছি,মাঠের ভুট্টা বা আখ চুরির গল্পও কম নয়।থাক সেসব কথা।সকাল ৬ টাই ছাদ থেকে নামার পর ভাবলাম ১ ঘন্টা ঘুমিয়ে নেই, শরীর এর উপর অনেক অবিচার হয়ে যাবে নাহলে।কিন্তু ঘুম থেকে উঠে দেখি সাড়ে ৯ টা বাজে,,,এ যেন হাতে হারিকেন টাইপের মত ব্যাপার। আমরা চেয়েছিলাম একবারে সরাসরি বাসে না গিয়ে কেটে কেটে যাব,, তাহলে একসাথে স্থল,নদী এবং ট্রেন ভ্রমন ৩ টাই হবে।আবার খরচ ও একটু সাশ্রয়ী হবে।
কিন্তু ১০ টার সময় বাসা থেকে বের হয়ে পাটুরিয়া ঘাটে আসতে আসতে বেজে গেল ৩ টা। এতে করে ট্রেন মিস করে ফেলি যার কারনে প্রায় ৩ গুন টাকা দিয়ে আবার বাসেই টিকেট কাটতে হয়।”এ যেন বাঘের ভয়ে উঠলাম গাছে,বাঘ বলল পেয়েছি কাছে”।

বাস আসতে আসতে মাঝপথে নস্ট হয়ে যায়।এ যেন কোন নীল মায়াবতীর ছোয়াই সবকিছুই বিপরীত।হঠাৎ করেই ভাগ্যদেবতার দৃস্টিহীনতা আমাকে হতাশ করলেও মনোবল ভাঙতে পারেনি।

এতকিছুর পরেও কুস্টিয়া আসি রাত ৮ টার সময়।যদিও বিশ্রামের ফুরসুত নেই,আবার হুমায়ন আর আমি কুস্টিয়া শহর ঘুরতে বের হয়।এত সুন্দর শহর, আর শহরের মানুষ গুলো। তাই কুস্টিয়া আসলেই আমার ডোপামিন সিক্রেট শুরু হয়।বিভিন্ন রকমের স্ট্রিট ফুডের সাথে মৌবনের ফালুদা।১৬ আনাই খাটি জীবন। কুস্টিয়া শহরের উর্বশীদের মধ্যে কবিদের উপমা গুলো খুজে পাওয়া যায় খুব সুনিপন ভাবেই,মায়ায় পড়তে বাধ্য যে কেউ। আর গভীরে না গিয়ে আমরা মুল গল্পে আসি।

।তারপর রাতে বিশাল এক পার্টিতে খিচুড়ি আর গরুর মাংস দিয়ে ভোজবিলাস হয় এক ছোট ভাইয়ের আমন্ত্রনে।

এরপর যখন বন্ধুর মেসে ব্যাক করি তখন প্রায় ১১ টা।মেসের মানুষ গুলো অনেক সহজ সরল। তাদের মেডিকেল বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে রাত প্রায় ২ টা।১৫/১৬ জনের একটা প্রায় জটলা বসেছিল আমাকে ঘিরে৷

সবার ভালোবাসার বৃস্টিতে ভিজে প্রায় ভেজা কাক। তখনই শুনতে পেলাম ভালো কালা ভুনা পাওয়া যায় কুস্টিয়াতে আজকাল।রাত ২.৩০ এর দিকে আবার নিচে নেমে হোটেলে এসে গুরুর মাংসের কালাভুনা আর ভাত৷ জীবন সুন্দর।
এরপর মেসে গিয়েই ঘুম।
মাত্র ৩ ঘন্টা ঘুমিয়েই আবার বাড়ির জন্য রওনা দিই।

বাড়িতে এসে বিশ্রাম নিয়ে যখন এই কথা গুলো লিখছি তখনই আম্মু আমার সামনে মাছ আর ভাত নিয়ে দাড়িয়ে আছে,মুখে তুলে খাইয়ে দিবে।

তাই লেখাটা আর প্রুফ রিডিং করার সময় নাই,এখন খাওয়া শেষে একটা বিশ্বরেকর্ড করার মত ঘুম হবে।

থাকুক না ভালোবাসা গুলো এভাবেই আজীবন।বেচে থাকুক সকল অনুভুতির স্পর্শে রচিত ভালোবাসার সম্পর্ক গুলো।

লেখকঃ
মোঃ জান্নাতুল নাইম সজীব।
তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “মেঘের মিছিল – মোঃ জান্নাতুল নাইম সজীব”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।