বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে নাইনটি ফোর

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুলাই ২০২০, সোমবার
ডা. শুভদীপ চন্দ

মহাভারত টিভি সিরিয়ালে ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে উদ্দেশ্য করে বলেছিলেন- ‘শৃগাল যখন হাতির পিঠে চড়ে সোর করে সে হাতির বলেই করে; হাতি সেখানে দায়ভার এড়াতে পারে না।’

ছবি – প্রতীকী

মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ডাকসাইটে সাংবাদিক সবাই ছবি তুলেছেন একজন শাহেদের সাথে। এখন কেউ দায়িত্ব নিচ্ছেন না। বলছেন- ‘ছবি তুলতে গেলেই চিনতে হয় না’। জ্বী না, আপনারা রকস্টার নন। সেলিব্রেটি নন। একজন টিভি স্টারের ভক্ত যে কেউ হতে পারে। আপনারা রাজনৈতিক ব্যক্তিত্ব, আদর্শ নিয়ে কাজ করেন, দায়িত্বের কারনে পরিচিত ফেস। আপনাদের ভক্ত কেন এমন চোর হবে। ইনি আপনাদের ঘরোয়া পার্টিতে যানই বা কিভাবে। যিনি আলু পটল বিক্রি করেন- মেহনতের পয়সায় খান- তাকে কী সুযোগ দিবেন আপনাদের জলসায় ঢোকার? তারা তো দূর, কোনো অফিসিয়াল প্রয়োজনে আমরাই তো পারবো না আপনাদের চেম্বারের আশেপাশে যেতে। যে শিয়াল হম্বিতম্বি করলো সে আপনাদের জোরে।

ভাবা যায় এ মহামারীর দিনেও এ লোকগুলোর পকেট কাটা বন্ধ নেই। বাস্তবতা হচ্ছে এর ভাগ সবাই পায়। তাই ছবি উঠেন সবাই। ছবি সাক্ষ্য দেয় তারা তার পাশে আছেন। ইতালি পাঠানো হলো কোভিড নিগেটিভ সার্টিফিকেট দিয়ে, প্লেন থেকে নামামাত্র অনেকে পজিটিভ! একজন সংসদ সদস্য মানব পাচারের অভিযোগে অন্য এক দেশে কারাগারে আছেন। এ দেশ নিয়ে যখন কেউ বড় বড় কথা বলে, তাকে ধান্দাবাজ ফোল্ডারে রেখে দেয়া যায়! সে নিশ্চয়ই কিছু একটা বিক্রির ধান্দায় আছে। পরিষ্কার ভাষায়- হয় সে ধান্দাবাজ নয় সে অন্ধ।

কোভিড উনিশ আমাদের পুরো সমাজের সামনে এক দর্পণ তুলে ধরেছে। সেখানে প্রতিফলিত হচ্ছে লুটেরাদের চেহারা, ভাগ পাওয়া সুবিধাভোগীদের চেহারা, নন্দলালদের চেহারা, বিনা চিকিৎসায় মারা যাওয়া কুবেরদের চেহারা। কেউ কিছু বলবে না- কারন সবাই আপসে ভাল আছে। তলে তলে সবাই তার আখের গোছাচ্ছে বিদেশ পাড়ি দেবার জন্য।

পাঁচ ছয়শো বছর আগে দস্যুরা তাদের দেশ থেকে এ দেশে এসে এদেশের যত না ক্ষতি করেছে, এ দেশ থেকে তাদের দেশে পালিয়ে যাওয়ার রাস্তা করে দিয়ে তার চেয়ে বেশি ক্ষতি করে গেছে। এখানে কেউ পালাচ্ছে ভবিষ্যৎ থেকে, কেউ পালাচ্ছে দায়বদ্ধতা থেকে, কেউ পালাচ্ছে অযোগ্যতা থেকে, কেউ পালাচ্ছে পাপ থেকে।

এক দিল্লিতেই প্রতিদিন বিশ হাজারের উপর টেস্ট হচ্ছে। ভারত ডেটলাইন দিচ্ছে পনেরো আগস্টের আগেই ভ্যাক্সিন আবিষ্কারের ব্যাপারে। দিল্লি আমাদের চেয়ে বেশি দূর নয়। দূরত্ব তৈরি হয়ে গেছে আমাদের মন মানসিকতায়। আমরা আছি কে কার সাথে শোবে তা নিয়ে। সম্পূর্ণ ইউরোপ আমেরিকা বিশ্ব একটি প্ল্যান নিয়ে এগোচ্ছে। আমরা কোথায়?

সমস্যা হচ্ছে ঘৃণার থু থু টা মুখে এসে আটকে থাকে। ফেলা যায় না কারো মুখে। হয়তো আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ রাজের সময় কিংবা পাকিস্তান প্রিয়ডে এরচেয়ে বেশি স্বাধীনতা পেতেন। থুথু টা জায়গা মতো ফেলতে পারতেন- অন্তত নিজের ঘরে, নিজের ওয়ালে। একটু হলেও শান্তি পেতেন।

আমার মেডিকেলের এক জুনিয়র আজ রোড একসিডেন্ট এ মারা গেছে। ফেসবুকে খবরটা পড়ার পর থেকেই মনে শান্তি পাচ্ছি না। ছেলেটার মুখে এক ট্রেডমার্ক হাসি ছিল। পোস্ট গ্র‍্যাজুয়েশন কোর্সে ছিল। হয়তো আর কিছুদিন পরই তার কমপ্লিট হয়ে যেতো। হয়তো আর কিছুদিন পরেই সে তার স্বপ্নকে ছুঁয়ে ফেলতো। সব শেষ করে চেম্বারে বসতো। রোগী দেখতো নিজের মতো করে।

ডাক্তারদের জীবন কত পরে শুরু হয়। অন্যরা যখন ভার্সিটি শেষ করে রাস্তায় পা দেয়, ডাক্তাররা তখন আরেক বিল্ডিংয়ের দরজায় স্যান্ডেল খুলে অপেক্ষায় থাকে- ঢোকার জন্য। আবার প্রসেসিংয়ের জন্য। আবার ছাত্রত্ব, আবার পরীক্ষা। স্বাধীনভাবে রাস্তায় বাঁচা অনেক দূর।

মৃত্যু যেন এক অদৃশ্য দরজা। যার সময় আসে তার দরজা খুলে যায়। সে ঢুকে যায় আর তাকে খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে বেশি দরজা মহাসড়কে, হাসপাতালে। স্মৃতি সব পড়ে থাকে অনর্থক। আদিলের মৃত্যু আমাকে কাঁদায় না, ভাবায়। কী লাভ এতোকিছু করে। জীবন যেখানে অনিশ্চত। হয় রোড ট্রাফিক একসিডেন্ট, নয় ভুয়া করোনা টেস্ট, নয় দুই নম্বরি মাস্ক, নয় ভুয়া লঞ্চ ড্রাইভার। অপমৃত্যুই নিয়তি।

যে পর জগতে তুই বিশ্বাস করিস, সেখানে ভাল থাকিস ভাই।
আমরাও আসছি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।