মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ এবং অসংক্রামক রোগ

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুলাই ২০২০, সোমবার
ডা. মো. রিজওয়ানুল করিম শামীম
সহযোগী অধ্যাপক  
(এপিডেমিওলজি)
ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর এন্ড
প্রোগ্রাম ম্যানেজার-২, এনসিডিসি

অসংক্রামক রোগে আক্রান্ত অথবা যাদের পরিবারে অসংক্রামক রোগে আক্রান্ত রোগী আছেন তাদের জন্যঃ

* সব বয়সের মানুষই করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্বারা আক্রান্ত হতে পারেন, তবে ৬০ এর উপরে যাদের বয়স তাদের বেলায় এই ভাইরাসে গুরুতরভাবে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
* যাদের আগে থেকে অসংক্রামক রোগ রয়েছে, তারা কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হলে আরো বেশি দুর্বল এবং গুরুতর অসুস্থ হয়ে যেতে পারেন।

অসংক্রামক রোগগুলো, যেমনঃ

১. বিভিন্ন হৃদরোগ (যেমন- উচ্চরক্তচাপ, সেসব ব্যক্তি যাদের হার্ট এ্যাটাক বা স্ট্রোক হয়েছে বা ঝুঁকিতে আছেন)
২. দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ (যেমন- সিওপিডি, হাঁপানি ইত্যাদি)
৩. ডায়াবেটিস
৪. ক্যান্সার

করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ (কোভিড-১৯) এর জন্য কারিগরি নির্দেশিকা অনুযায়ী রোগীর ব্যবস্থাপনাঃ

১. রোগীর কো-মরবিডিটি বা অন্যান্য অসুস্থতা আছে কিনা জেনে নিতে হবে এবং ঐসকল রোগের অবস্থা ও মাত্রা বুঝে বর্তমান রোগের গতিবিধি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিতে হবে।
২. রোগী এবং তার পরিবারের সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করতে হবে।
৩. কোভিড-১৯ এ গুরুতর অসুস্থ রোগীর ব্যবস্থাপনার ক্ষেত্রে, কোন ঔষধটি রোগীকে দেয়া হবে আর কোন ঔষধটি সাময়িকভাবে বন্ধ থাকবে- এটা প্রথমে ঠিক করে নিতে হবে।
৪. রোগী এবং তার পরিবারের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ রাখতে হবে। রোগীর চিকিৎসা এবং সুস্থ হয়ে উঠা নিয়ে নিয়মিত খবরাখবর দিতে হবে।
৫. রোগীর জীবন সঙ্কটাপন্ন হলে, যে কোন জীবন রক্ষাকারী ব্যবস্থা বা চিকিৎসা করার ক্ষেত্রে; রোগীর ইচ্ছা এবং মতামতের উপর শ্রদ্ধা রেখে পরিবারকে অবহিত করে সেদিকে অগ্রসর হওয়া বাঞ্ছনীয়।

যে সকল ঝুঁকির কারণ এবং অবস্থা কোন কোভিড-১৯ আক্রান্ত রোগীকে গুরুতর অসুস্থ করে দিতে পারেঃ

* ধূমপায়ীদের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। কারন যারা ধূমপান করেন তাদের হাত বারবার ঠোঁটে মুখে লেগে যায়, সেখান থেকে সহজেই ভাইরাস মুখে বা নাকে চলে যেতে পারে। আর এভাবেই তাদের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বহুগুন বেড়ে যেতে পারে।
* এছাড়া ধূমপায়ীদের এমনিতেই ফুসফুসের বিভিন্ন সমস্যা থাকে বা ফুসফুসের রোগ প্রতিরোধকারী ক্ষমতা কম থাকে, যার কারনে এই মানুষদের ক্ষেত্রে কোভিড-১৯ এ গুরুতরভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
* ধূমপান এর বিকল্প হিসেবে ব্যবহৃত সীসা, হুক্কা কিংবা ইলেক্ট্রনিক সিগারেট ইত্যাদি অনেক সময় একাধিক ব্যক্তি একসাথে ব্যবহার করে, যার ফলে কোভিড-১৯ এ সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় বহুগুন।
* যে সকল রোগের কারণে শরীরে অক্সিজেনের চাহিদা বেড়ে যায় বা শরীরের অক্সিজেন ব্যবহার করার ক্ষমতা কমে যায়, সে সকল অবস্থায় কোভিড-১৯ এ আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হওয়ায় সম্ভাবনা বেড়ে যায়।

একটি স্বাস্থ্যসম্মত জীবনযাপন, যেমন-

  • স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া,
  • শরীরের বিভিন্ন অঙ্গকে ঠিকঠাকভাবে কর্মক্ষম রাখা,
  • রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো,
  • নিয়মিত শারীরিক পরিশ্রম করা,
  • ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকা,
  • পর্যাপ্ত ঘুম ইত্যাদি মেনে চললে কোভিড-১৯ এ গুরুতর অসুস্থ হওয়ায় সম্ভাবনা কমে যাবে।

অসংক্রামক রোগে আক্রান্ত বা তাদের সাথে বসবাস করা মানুষদের জন্য পরামর্শঃ

১) ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠিকমত ঔষধপত্র খেতে হবে।
২) যদি সম্ভব হয় তাহলে একমাসের মত ঔষধ সংরক্ষণে রাখতে হবে।
৩) যাদের হাঁচি-কাশি বা এই জাতীয় রোগ আছে, তাদের থেকে অন্তত এক মিটার বা ৩ ফুট দূূূূরত্ব বজায় রাখতে হবে।
৪) সাবান পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে ঘন ঘন হাত ধুতে হবে।
৫) ধূমপান থেকে বিরত থাকতে হবে৷
৬) মাদক বা এর সাথে সম্পর্কিত কোন কিছু গ্রহণ থেকে বিরত থাকতে হবে।
৭) নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।