বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

গুরুতর অসুস্থ ডা. রুমি, ঢাকায় নিতে জটিলতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ মে ২০২০, সোমবার

শারীরিক অবস্থার অবনতি হলেও চট্টগ্রাম থেকে ঢাকায় এয়ার এম্বুলেন্সে নিয়ে যাওয়া সম্ভব হয় নি ডা. জাফর হোসাইন রুমিকে। তিনি চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের শিশুরোগ বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

গত ১৩ মে, ডা. জাফর হোসাইন রুমি কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় গতকাল বিকেলে তাঁকে আইসিইউ তে স্থানান্তর করা হয়। আইসিইউতে হাই ফ্লো অক্সিজেন (উচ্চ মাত্রার অক্সিজেন) চলাকালীন অক্সিজেন স্যাচুরেশন (রক্তে অক্সিজেনের পরিমাণ) ৯০-৯২% এর উপরে উঠছিল না ডা. রুমির। স্বাভাবিকভাবে এই মাত্রা সুস্থ মানুষের দেহে সাধারণত ৯৬% এর বেশি থাকে। এ কারণে দ্রুত এয়ার এম্বুলেন্সের মাধ্যমে ঢাকার কোন কোভিড ডেডিকেটেড হাসপাতাল নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ, চট্টগ্রাম বিএমএ, ডা. রুমির বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের বন্ধুরা সর্বাত্মক চেষ্টা করে এয়ার এম্বুলেন্সের ব্যবস্থা করেন। এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. রোবেদ আমিন এর সাথে যোগাযোগ করা হলে, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তির পরামর্শ দেন।

গতকাল (১৭ই মে) দুপুর ৩ টায় সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে বিকেল ৫.৩০ টায় একটি হেলিকপ্টার এলেও ঢাকায় নেওয়া সম্ভব হয় নি ডা. রুমিকে।

এ ব্যাপারে বিভিন্ন সূত্রের সাথে কথা বলে জানা যায়,
অবস্থার অবনতি হতে থাকে ডা. রুমির। অক্সিজেন সেচুরেশন বাড়ছিল না। হেলিকপ্টারে নেওয়ার সময় উচ্চতার কারণে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই রোগীর অক্সিজেন চাহিদা বেড়ে যায়। ডা. রুমির শারীরিক অবস্থায় এটি ঝুঁকিপূর্ণ। এ কারণে ইন্টিউবেট (শ্বাসনালী তে টিউব দিয়ে অতি উচ্চমাত্রা অক্সিজেন দেয়া) করা জরুরি হয়ে পড়ে। কিন্তু করোনা আক্রান্ত রোগীর ক্ষেত্রে এই পদ্ধতিটিও বেশ ঝুঁকিপূর্ণ। উভয়সংকটে ইনটিউবেশনের সম্মতি দেয় নি পরিবার। হেলিকপ্টারে ছিল না পর্যাপ্ত ভেন্টিলেটর সুবিধা। সন্ধ্যায় আলোকস্বল্পতার কারণে হেলিকপ্টারের খুব বেশিক্ষণ অপেক্ষা করা সম্ভব ছিল না। রোগী নেওয়ার সিদ্ধান্ত না হওয়ায় ৫.৪৫ পর্যন্ত অপেক্ষা করে হেলিকপ্টারটি চলে যায়। হেলিকপ্টারের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে৷

সেখানে দেখা যায়, একটি মাঠে (বহুতলা কলোনি মাঠ) হেলিকপ্টারটি ঘিরে রয়েছে বহু লোক।

ডা. রুমির বর্তমান অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলা হলে (১৭ মে, রাত সাড়ে এগারোটা) তিনি জানান, হাই ফ্লো অক্সিজেন চলছে, অক্সিজেন স্যাচুরেশন ৯১-৯২%। রেস্পিরেটরি রেইট ৪০ ও PO2 ৫০। রয়েছে উচ্চরক্তচাপজনিত সমস্যা। খুবই ক্রিটিকাল অবস্থা। তাঁরা চেষ্টা করে যাচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসক সার্বক্ষণিক তদারকিতে আছেন। নিয়মিত ফোন করে রোগীর অবস্থা জানানো হচ্ছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হচ্ছে৷

এদিকে, ঘটনার প্রেক্ষিতে নানা কথা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর আতংকিত হয়ে বাধা প্রদান, হাসপাতাল কর্তৃপক্ষের কালক্ষেপণ, সাসপেক্টেড কোভিড-১৯ রোগী হওয়ায় হেলিকপ্টারে নেয়ার ব্যাপারে অসম্মতি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউ তে বেড নিশ্চয়তা না পাওয়া ইত্যাদি নানা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায় এর কোনোটিই সত্য নয়।

বেশ কয়েকজন শোনা কথায় সত্যতা জানতে চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন, কিন্তু পরবর্তীতে জানতে পেরে পোস্ট দ্রুত সরিয়ে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ, আপামর স্বাস্থ্যসেবাকর্মী এবং সর্বোপরি এলাকাবাসী ডা. রুমির জন্য দোয়া চেয়েছেন এবং সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। (বহুতলা কলোনি বাসীর পক্ষে এমন একটি ভিডিওতে সহযোগিতার কথা বলা হয়।)

সকালে এয়ার এম্বুলেন্সের মাধ্যমে ডা. জাফর হোসাইন রুমিকে ঢাকা নেওয়ার ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায় নি। পরবর্তীতে পরীক্ষা করা হলে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।