মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

উদযাপিত হল প্রথম “এস এম সি ডে”

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ৯:৪৬ · ২ মিনিটে পড়ুন
উদযাপিত হল প্রথম  “এস এম সি  ডে”
লেখার আকার

১৮ অক্টোবর, ২০১৯

সাতক্ষীরা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের আয়োজনে প্রথম বারের মতো জাঁকজমকভাবে উদযাপিত হলো ‘এসএমসি ডে’ ২০১৯।

 

 

১৬ অক্টোবর “এস এম সি” উপলক্ষে  সকাল ৯.০০ ঘটিকার সময় ক্যাম্পাস প্রাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রীত অতিথিদের সাথে নিয়ে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ ঘটিকায় জাতীয় সংগীত পরিবেষণ এবং পতাকা উত্তোলন এর সাথে সাথে ‘এসএমসি ডে’ এর শুভ উদ্বোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ মেহেদী নেওয়াজ স্যার এবং অত্র মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কাজী হাবিবুর রহমান স্যার।

 

পরবর্তীতে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি (সাতক্ষীরা-০২) কেক কাটেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বি এম এ সাতক্ষীরার সাধারন সম্পাদক ডাঃ এস জেড আতিক স্যার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাতক্ষীরা জেলার সম্মানিত সভাপতি ডাঃ মোঃ মোখলেছুর রহমান স্যার,সাধারন সম্পাদক ডাঃ মোঃ মনোয়ার হোসেন,সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জ্যোৎসা আরা।

সদিন ব্যাপি ডকুমেন্টারী প্রদর্শন,স্মৃতি চারণ,আলোচনা,কলেজের প্রথম ম্যাগাজিন “উচ্ছ্বাস”এর মোড়ক উন্মোচন হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষিণ বঙ্গের মানুষের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ দেশরত্ন শেখ হাসিনার একটি অনন্য উপহার। তিনি ছাত্রছাত্রীদের বলেন ভাল পড়াশুনা করে ভাল মানুষ এবং ভাল ডাক্তার হয়ে এদেশের মানুষের চিকিৎসা সেবায় অবদান রেখে তোমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বে এই কামনা করি। মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক বৃন্দের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয় ৮ম ‘এসএমসি ডে’২০১৯।

 

লেখক /মোঃ আজমল হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।