শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“আমাকে আপনারা যেমনভাবে চেনেন আমি তেমনই আছি” -মহাপরিচালক,স্বাস্থ্য অধিদপ্তর

Prof-Abul-Kalam-Azad-appointed-DG-for-health-services

 

 

আমার প্রিয় সহকর্মীগণের দৃষ্টি আকর্ষণ করে কিছু হীনমন্য মানুষের কুকীর্তির কথা জানাবো। কেউ কেউ হয়ত লক্ষ্য করেছেন অন্ততঃ তিনটি অপরিচিত তথাকথিত অনলাইন পত্রিকায় একই সংবাদ হুবহু একই ভাষায় একই সময়ে প্রকাশিত হয়েছে। সংবাদটিতে আমাকে উদ্ধৃত করেও মিথ্যা কথন করা হয়েছে। আমাকে নিয়ে যা লেখা হয়েছে তা নীচে হুবহু উদ্ধৃত করছিঃ

 

“মন্ত্রণালয়ের দুটি অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তাঁর স্ত্রীর নামে কোম্পানী করে তথ্য প্রযুক্তির ব্যবসা করছেন বলে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। পরিবার পরিকল্পনার মহাপরিচালকের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই।” আমি দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই আমাকে আপনারা যেমনভাবে চেনেন আমি তেমনই আছি। মহাপরিচালক হয়ে সততা, একনিষ্ঠতা, জবাবদিহিতা কোন বিষয়েই আমি এতটুকু বদলাই নাই। জীবনে দুর্নীতির ধারে কাছে যাই নাই। বর্তমানে এবং ভবিষ্যতেও যাবো না ইনশা আল্লাহ্। আমার স্ত্রী চিকিৎসা বিজ্ঞানের একজন অধ্যাপক। দীর্ঘ ত্রিশ বছর ধরে একই বেসরকারি মেডিকেল কলেজে সুনামের সাথে চাকুরী করছেন। তার ছাত্র-ছাত্রীরাই বলতে পারবে তার চরিত্রের মহিমার কথা। আমাদের দুজনের বৈধ আয়েই আমাদের সংসার ভালোভাবে চলে। উভয়ের দেশের বাড়িতেও পৈত্রিক সম্পত্তি আছে।

 

আমাদের দুজনের কারুরই কোন ব্যবসা নেই। তথ্য প্রযুক্তি কোম্পানী তো দূরের কথা তার বা আমার নামে কোন ধরণের কোম্পানি নেই। দুদক এসব নিয়ে তদন্ত করছে বলেও আমাদের জানা নেই। আমাদের সুখের সংসারে একটিই মাত্র সন্তান। সে এখনও লেখাপড়াতেই আছে। পদ-পদবীর সুবাদে কোথাও প্রভাব বিস্তার করেছি এমন অভিযোগ আমার বিরুদ্ধে কেউই দিতে পারবে না। আমি কেমন প্রকৃতির মানুষ আমার সহকর্মীরা তার ভালো সাক্ষী।

 

আমি এতগুলো কথা বললাম এজন্য যে আপনারা যেন বিভ্রান্ত না হন। আমি মনপ্রাণ দিয়ে কাজ করছি যাতে সামান্য সময় যেটুকু পাওয়া যায় সে সময়টুকু কাজে লাগিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য এবং আপনাদের সবার জন্য কিছুটা ভালো করতে পারি। ঈর্ষা কাতর এবং অন্যায়ভাবে সুবিধা অর্জন করতে পারছেন না এমন স্বার্থান্বেষী মহল এমন কাজে লিপ্ত হয়েছে তাতে কোন সন্দেহ নেই।

বিষয়টি হাস্যকর হয়ে উঠে যখন তিনটি একেবারেই অপরিচিত তথাকথিত অনলাইন পত্রিকায় একই তারিখে একই সংবাদ হুবহু একই ভাষায় প্রকাশিত হয়। এসবের কারণ আমরা যারা ভালো কিছু করার জন্য আপ্রাণ চেষ্টা করছি তাদের দুর্বল করে দেয়া এবং অপচেষ্টার মাধ্যমে আমাদের সুনাম নষ্ট করা।

 

 

আমরা এদের ষড়যন্ত্রের কাছে হার মানবো না। আমি ইতিমধ্যে আইন শৃংখলা বাহিনীর গোচরে বিষয়টি এনেছি। তারা সাইবার অপরাধ হিসেবে বিষয়টিকে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আমাদের ভালো কাজগুলোর প্রতি আমাদের অকুতভয় দূরদর্শী ও বিচক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন অব্যাহত থাকবে। মহাপরাক্রমশালী পরম করুণাময় আমাদের সাথে আছেন।
আপনাদের ভালোবাসা ও দোয়া কামনা করি সব সময়।

উল্লেখ্য, গত কিছুদিন আগে কিছু নাম না জানা অনলাইন নিউজ  পোর্টালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ কে নিয়ে কিছু অযৌক্তিক , মিথ্যা অভিযোগ নিয়ে লেখালেখি হয় এবং তার নামে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়।  সেই সকল  লেখার প্রেক্ষিতে তিনি  ফেইসবুকে পোস্টের মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করেন । ইতোমধ্যে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়েছেন বলেও পোস্টটিতে তিনি উল্লেখ করেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on ““আমাকে আপনারা যেমনভাবে চেনেন আমি তেমনই আছি” -মহাপরিচালক,স্বাস্থ্য অধিদপ্তর”

  1. We have a firm faith and believe on you. We are always support you against this type of yellow journalism.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।