সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

টানা তৃতীয়বার দেশসেরা হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

টানা তৃতীয়বার দেশসেরা সোহরাওয়ার্দী মেডিকেল

‘স্বাস্থ্যমন্ত্রী পদক- ২০১৮’ গ্রহণ করছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া।

টানা তৃতীয়বারের মতো দেশসেরা হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। ২০১৫ ও ২০১৭ সালেও হাসপাতালটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল।

রোববার (৭ এপ্রিল) আড়ম্বরপুর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির পরিচালকের হাতে দেশসেরা পদক -২০১৮ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যৌথভাবে এই পদকটি প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

২০১৮ সালে কলেজ লেভেলে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল।

সরকারের স্বাস্থ্যব্যবস্থা জোরদারকরন কার্যক্রমের আওতায় সেরা পারদর্শী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রবর্তিত ‘স্বাস্থ্যমন্ত্রী পদক’। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের অধীন এমআইএস হাসপাতালগুলো পরিদর্শনের ভিত্তিতে সেরা প্রতিষ্ঠানগুলোর নির্বাচন করা হয়।

স্বাস্থ্যসেবার সবগুলো সূচকে উপরে থাকায় টারশিয়ারি লেভেলে হাসপাতাল ক্যাটাগরিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালটি এই পদকে ভূষিত হয়। হাসপাতালটি এর আগে ২০১৫ দ্বিতীয় ও ২০১৭ সালে প্রথম স্থান অধিকার করে। ২০১৬ সালে পদকটি প্রদান করা হয়নি, সে হিসেবে টানা তৃতীয়বারের মতো পদক অর্জনের রেকর্ড গড়েছে হাসপাতালটি। ২০১৫ ও ২০১৭ সালে যারা সোহারাওয়ার্দী হাসপাতালের সঙ্গে পদক পেয়েছিলেন, তারা নিজেদের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হলেও সফলতা দেখিয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল।

রাজধানীর প্রাণকেন্দ্র শেরে-বাংলা নগরে অবস্থিত হাসপাতালটি শুধু অব্যবস্থাপনার সংকটে সেবা দিতে ব্যর্থ হচ্ছিল। ২০১৫ সালে হাসপাতালটির পরিচালক পদে রদবদল হয়। দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক উত্তম কুমার বড়ুয়াকে। এরপর থেকে বদলে যেতে থাকে দৃশ্যপট।

হাসপাতালটির সামনের বিশাল ফাঁকা মাঠে এক সময় ছিল ময়লার ভাগাড়, হাসপাতালে প্রবেশ করতে নাক চেপে যেতে হতো, সন্ধ্যার পর চলতো অসামাজিক কার্যক্রম। সেখানে ফুলের সুবাস, ভাগাড় পরিণত হয়েছে ফুলের বাগানে। নেই কোনো দালালের দৌরাত্ম্য। অন্যান্য হাসপাতালে সান্ধ্যকালীন রাউন্ডে যখন জুনিয়র চিকিৎসক দিয়ে সারানো হয়; সোহারওয়ার্দী হাসাপাতালে তখন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে সেবা দেওয়া হচ্ছে।

ডিজিটালাইজেশনেও অনেক এগিয়ে গেছে এই হাসপাতাল। টিকিট কাউন্টার থেকে ভর্তি এবং বিভিন্ন রকম টেষ্টের ফি জমাসহ অন্যান্য কার্যক্রম পুরো ডিজিটালাইজড করা হয়েছে। এতে একদিকে যেমন ভোগান্তি কমেছে, তেমনি চুরি বন্ধ হয়ে রাজস্ব বেড়েছে ধারণাতীতভাবে।

হাসপাতালটির পরিচালক উত্তম কুমার বড়ুয়া বার্তা২৪.কমকে বলেন, সেবার স্বীকৃতি পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের এই অর্জনের ক্রেডিট দেব নার্স -কর্মকর্তা ও কর্মচারীদের। তারা ভালোভাবে সেবা দিয়েছে বলেই আজ এই অর্জন সম্ভব হয়েছে। সোমবার (৮ এপ্রিল) ৫০ কেজি ওজনের কেক কেটে সেলিব্রেশন করা হবে।

তিনি বলেন, প্রত্যেকটা কাজের স্বীকৃতি প্রয়োজন। আর স্বীকৃতির মাধ্যমে দায়িত্ববোধ ও আন্তরিকতা আরও বেড়ে যায়। আমাদের ধারবাহিক এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো সেবা প্রদানের পাথেয় হবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।