মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ · ৪ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

মেডিকেলে ভর্তির পাস নম্বর ৪০ বহাল!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৪, ১:৩৯ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

রোববার, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয় চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০ বহাল থাকছে।
রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য শিক্ষার্থী পাওয়া যাচ্ছেনা- এই অজুহাত তুলে ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০ থেকে কমিয়ে ২০ করার দাবি জানায় প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।তাদের ওই দাবি আমলে নিয়ে এ সভা ডাকা হয়। সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, মেডিকেল শিক্ষার মান নিয়ে কোন আপস করা চলবে না। নির্ধারিত স্ট্যান্ডার্ডের
নিচে নেমে মেডিকেল শিক্ষাকে কোনভাবেই ধ্বংস করতে দেওয়া হবে না। তাই সার্বিক বিষয় বিবেচনা করে পাস নম্বর ৪০ নির্ধারণ করা হয়েছে।
তবে বিপিএমসিএ সভাপতি ডা. মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, বিএমএ ও বিএমডিসি মদদে সরকার বেসরকারি মেডিকেল শিক্ষাকে ধ্বংস করার অপচেষ্টা করছে। মেডিকেলে ভর্তি বঞ্চিত শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করা খুব শিগগিরই দাবি আদায় করার হবে বলে জানান তিনি। বিপিএমসিএ ট্রেজারার ইকরাম হোসেন বিজু বলেন, ৬৩টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছয় হাজার ৩৬০ আসনের বিপরীতে গত রোববার পর্যন্ত এক হাজার ৩০০ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০টি মেডিকেলে ভর্তির কোটা পূরণ হয়েছে। অন্য মেডিকেলে ১০ থেকে ২৫ কোটা পূরণ হয়েছে। তাই পাস নম্বর না কমালে মেডিকেল কলেজগুলো বন্ধ হয়ে যাবে বলে দাবি করেন তিনি।
বিএমএ মহাসচিব অধ্যাপক ডা, এম ইকবাল আর্সলান বলেন, মেডিকেল শিক্ষাকে বাঁচাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী,স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বিএমএ সভাপতি অধ্যাপক ডা.মাহমুদ হাসান ও মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান। এছাড়াও বিএমডিসি সভাপতি অধ্যাপক ডা.আবু সফি আহমেদ আমিন,ঢাকা মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. ইসমাইল খানসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। তবে বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের কোন প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন না।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।