মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে হামলা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১:৫৩ · ২ মিনিটে পড়ুন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে হামলা
লেখার আকার

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে হামলা ঘটনা ঘটেছে। হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগে বহিরাগতদের এ হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের এ হামলায় চিকিৎসক, রোগী, নার্স ও পুলিশসহ ০৮ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- জাহেদুল ইসলাম (২৮), দিলোয়ার হোসেন (২৪), রাসেল আহমদ (২৮), সুভাস দাশ (৩২), শহীদুল ইসলাম (৩২), জাবুর হোসেন (২৮), ফেরদৌস আহমদ (২৫), জাকির হোসেন (২৬)। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

জানা গেছে, সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ইফতারের পর সিগারেটের ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে পথচারীদের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধলে ৪ জন আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান।

কিছুক্ষণ পরেই হামলাকারীদের এক পক্ষ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে হাসপাতালের চিকিৎসক, চিকিৎসাধীন রোগী, নার্স ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালান তারা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জানিয়েছেন, সোমবার রাত ৮টার দিকে চৌহাট্টা এলাকায় সংঘর্ষের পর আহতরা এসে হাসপাতালে ভর্তি হয়। আগের সংঘর্ষের জেরে বহিরাগতরা এসে আহতদের ক্যাজুয়ালটি বিভাগে হামলা করে। এসময় ডাক্তার, নার্স ও ব্রাদাররা প্রতিহত করতে গেলে তাদেরকেও মারধর করা হয়। পরবর্তীতে এক পুলিশ সদস্যও হামলাকারীদের হামলার শিকার হয়েছে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।