লেখক: এস এম মাহফুজ
শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ঘটনার বিস্তারিতঃ গতকাল ২৯অক্টোবর ২০১৪, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আইন শৃংখলারক্ষা বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী আর হরতাল সমর্থকদের সংঘর্ষকালে কিছু হরতাল সমর্থক ও একজন সীমান্তরক্ষী সদস্য আহত হয়।গুরুতর আহতদের বিস্তারিত জরুরি বিভাগে লিপিবদ্ধ করে মেডিকেল কলেজে রেফার করা হয়। অপরদিকে সীমান্তরক্ষী বাহিনীর আহত সদস্যের জন্যে বাসায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডেকে পাঠানো হয়। ইভনিং ডিউটি একারণে একজন ডাক্তার কর্মরত ছিলেন আর বাসায় যেয়ে চিকিৎসা দেয়া সম্ভব নয়, তাই,একজন চিকিৎসা সহকারী ও সেবিকা পাঠানো হয়। সেসময় উপজেলার উর্ধতন চিকিৎসা কর্মকর্তা উপস্থিত ছিলেন । সন্ধ্যার সময় এক দেড়শ আইনশৃংখলারক্ষী ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপজেলার উচ্চপদস্থ প্রসাশনিক কর্মকর্তার উপস্থিতিতে হাসপাতালে চিকিৎসা সহকারী ও সেবিকাকে মারধর করে। উপজেলার উর্ধতন চিকিৎসা কর্মকর্তা এবং দায়িত্বরত মহিলা চিকিৎসা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনকি শারিরীকভাবে আঘাত করতে উদ্দত হয় এবং শেষে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। পুলিশ মামলা না নিলেও রাত ১০ টা অবধি আটক রাখে। এই হল আমাদের দেশের ডাক্তার, যারা নাকি প্রথম শ্রেণীর অফিসার, তাদের অসহনীয় যন্ত্রণার চিত্র। একজন উর্ধতন চিকিৎসা কর্মকর্তাকে তার সমমর্যাদার একজন প্রশাসনিক কর্মকর্তা বা তার চেয়ে নিম্নপদস্থ অফিসার কোন সাহসে এত খারাপ আচরণ করে বা বিনা WARRANT এ আটক করে। এই ঘটনা শুধু ডাক্তারদের সাথেই এবং আমাদের দেশেই সম্ভব।
ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…
২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…
চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব
বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…