মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

আবারও চিকিৎসকদের উপর হামলাঃ চৌদ্দগ্রাম হাসপাতালে দুর্বৃত্তদের হামলা ২ ডাক্তারসহ আহত ৪।

ওয়েব টিমপ্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৪, ১:৩৯ · ২ মিনিটে পড়ুন
আবারও চিকিৎসকদের উপর হামলাঃ চৌদ্দগ্রাম হাসপাতালে দুর্বৃত্তদের হামলা ২ ডাক্তারসহ আহত ৪।
লেখার আকার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে সোমবার রাতে দুর্বত্তরা হামলা চালিয়ে আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ভাংচুর করেছে। এ সময় তাদের হামলায় দুই ডাক্তারসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা. মনিরুল ইসলাম চৌধুরী বাদি হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। হামলার প্রতিবাদে হাসপাতালের ডাক্তার, নার্সসহ সকল কর্মকর্তা-কর্মচারী গতকাল মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন শেষে দুপুরে বিক্ষোভ মিছিল করে।

567890-680x365

ঘটনাঃ

অজ্ঞাতনামা ২৫-৩০ জন ব্যক্তি সোমববার রাত সাড়ে ১০ টায় উপজেলা সদরের গোমারবাড়ি গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত শামীম নামের এক রোগীকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে কর্মরত ডাক্তার আহত শামীমকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। তখন রোগীর আত্মীয় স্বজনরা হাসপাতালের এ্যাম্বুলেন্স দেয়ার দাবি করলে এ্যাম্বুলেন্সটি বিগত ২/৩ মাস ধরে নষ্ট রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। ডাক্তারের পরামর্শ মতে তারা অন্য একটি গাড়ি ব্যবস্থা করেন। গাড়িতে রোগী তোলার সময় হঠাৎ দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই ধারাবাহিকতায় হাসপাতালের জরুরী বিভাগে হামলা চালানো হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা. মনিরুল ইসলাম চৌধুরী জানান, দুর্বত্তদের হামলায় জরুরী বিভাগে কর্মরত ডা. শওকত মাহমুদ ও মেজবাহ উদ্দিন, হারবাল এসিষ্ট্রেন্ট শ্রীবাস চন্দ্র সরকার এবং প্রহরী মাসুদ উদ্দিন আহত হয়েছেন। ডাক্তার ও কর্মচারীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী ও ঘটনার প্রতিবাদে হাসপাতালে কর্মরত সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি বলেন বিশেষ অনুরোধের প্রেক্ষিতে হাসপাতালের জরুরী বিভাগ চালু রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।