মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
ইভেন্ট নিউজ

অনুষ্ঠিত হয়ে গেলো সোসাইটি অব ডক্টরস এন্ড স্টুডেন্টস অব মানিকগঞ্জ(SDSM) এর রি-ইউনিয়ন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৬, ৮:১৩ · ৩ মিনিটে পড়ুন
অনুষ্ঠিত হয়ে গেলো সোসাইটি অব ডক্টরস এন্ড স্টুডেন্টস অব মানিকগঞ্জ(SDSM) এর রি-ইউনিয়ন
লেখার আকার

সংবাদদাতা:
মমি আনসারী, প্ল্যাটফর্ম এক্টিভিস্ট

গত ১৫ ই সেপ্টেম্বর ২০১৬ ছিল মানিকগঞ্জ এর ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টদের প্রাণের সংগঠন সোসাইটি অব
ডক্টরস এন্ড স্টুডেন্টস অব মানিকগঞ্জ(SDSM) এর ৩য় বারের মত রি ইউনিয়ন।
received_10207476332602137
সকাল থেকেই মানিকদের আগমনে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম মুখরিত হয়ে উঠে।
ডাঃ মোঃ শাহ্ আলম (প্রাক্তন পরিচালক, স্বাস্থ্য, ঢাকা বিভাগ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকায় সারাদিনব্যাপী রি ইউনিয়ন সুন্দর থেকে যেন আরো সুন্দর হয়।
received_10207476309401557
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডাঃ পংকজ মজুমদার,প্রাক্তন সিনিয়র কনসালটেন্ট, অর্থোপেডিক্স,সদর হাসপাতাল,মানিকগঞ্জ, ডাঃ কে এম তারিক (সহকারী পরিচারক, ডি জি হেলথ),ডাঃননী ভূষণ তরফদার (প্রাক্তন আর এম ও), ডাঃবিজয় সরকার,মোঃআব্দুর রশিদ,সিনিয়র টিচার,মানিকগঞ্জ সরকরি উচ্চ বিদ্যালয়, মিঃসুকুমার সাহা,ম্যানেজিং ডিরেক্টর হসপিটাল সার্ভিসেস, পপুলার মেডিকেল কলেজ & হাসপাতাল, মিঃ এস এম আসলাম রেজা (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সানলাইফ ইনসুরেন্স কোম্পানি লিঃ) সহ মানিকগঞ্জ এর বিশিষ্ট ব্যক্তিবর্গ।
received_10207476308921545
উপদেষ্টাদের মাঝে ডাঃ এ.কে.এম রাসেল ,ডাঃসানজিদা,ডাঃসাদিক­ স্বপন, ডাঃআসিফ, ডাঃরাজিব চক্রবর্তী, ডাঃবিপুল বালো,ডাঃ কেয়া মন্ডল, ডাঃ সুজিত সরকার, ডাঃপলাশ চন্দ্র সুত্রধর, ডাঃ স্বপন সুর, ডাঃ,মিঠু সরকার, ডাঃঅনিক সরকার সহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতেই সিনিয়র ডাক্তারদের ফুল,সম্মাননা ব্যাচ এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।একে একে চলতে থাকে মূল্যবান বক্তব্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মুখে।
এরপর এস ডি এস এম এর প্রতিষ্ঠাতা কার্যকরী কমিটি কে অতিথি বৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানায়। এরই মাঝে চলতে থাকে কুশল বিনিময়,,সেল্ফি , আড্ডা।
অতিথিদের মূল্যবান বক্তব্য শেষ হওয়ার পর প্রোজেক্টরের মাধ্যমে দেখান হয় এস ডি এস এম এর বিভিন্ন সামাজিক কার্যকলাপ।
যার মধ্যে অন্যতম,বন্যার্ত দের মাঝে ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ১৩ ই সেপ্টেম্বর ঈদের দিন বেউথা ব্রিজে ছিল ফ্রি ব্লাড গ্রুপিং প্রোগ্রাম।
received_10207480117616760
বেলা ১ টায় নামাজের এবং দুপুরের খাবারের জন্য ব্রেক দেয়া হয়। ব্রেক শেষ হওয়ার পর আসে সেই মাহেন্দ্রক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। যার জন্য সবাই অধীর আগ্রহে বসে ছিল। যার মাঝে ছিল নৃত্য, গান, আবৃত্তি, ফ্যাশন শো,র‍্যাম্প,কৌতুক,না­টক,ক্যানভাসিং,গেম শো,র‍্যাফেল ড্র,প্রাইজ গিভিং সিরোমনি,কনসার্ট, এসডিএসএম ফটোগ্রাফি কনটেস্ট ও ডিজে। নাটক – ভুলভাল হারবাল সেন্টারের কথা না বললেই নয়।
কেউ না জানলে বুঝার উপায় ছিলনা পারফর্মমার রা একেকজন মেডিকেল এর স্টুডেন্ট!!
received_10207476310001572
তাদের উপস্থাপনা, শব্দশৈলী তে ফুটে উঠেছিল হীরালাল সেন, খান আতাউর রহমান এর প্রতিচ্ছবি।
দর্শকদের জন্য ছিল কুইজ এন্ড গেম শো। ফুল নিক্ষেপ, চোখ বেধে টিপ পরানো, ডুয়েট অভিনয় অনুষ্ঠান কে আরো প্রাণবন্ত করে তুলে।
received_10207476310081574
র‍্যাফেল ড্র এর পর সন্ধ্যায় শুরু হয় কনসার্ট এবং ডি জে পার্টি। ডি জে সুমিতের সাথে লাফালাফি করতে কেউ একফোঁটা কৃপণতা করেনি। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাঃ মোঃ মাহমুদুল ইসলাম খান সোহাগ এবং পরিচালনায় ছিলেন ডাঃ কামরুজ্জামান উজ্জ্বল।
এই রিইউনিয়ন এর মাধ্যমে SDSM সারা দেশের ডাক্তার সমাজকে মানিকগঞ্জ এর ডাক্তার সমাজের একতার বাণী পৌঁছে দিতে চায়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।