মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
sticky

বৃক্ষমানবকে ছয় লাখ টাকা অর্থসাহায্য দিলেন প্রফেসর ডা. এম এইচ কবির চৌধুরী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৬, ৭:২৪ · ১ মিনিটে পড়ুন
বৃক্ষমানবকে ছয় লাখ টাকা অর্থসাহায্য দিলেন প্রফেসর ডা. এম এইচ কবির চৌধুরী
লেখার আকার

বৃক্ষমানবকে বাড়ি বানাতে ৬ লাখ টাকা দিলেন তারই চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন খুলনার বৃক্ষমানবকে ৬ লাখ টাকা অর্থসাহায্য দিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য প্রফেসর এম এইচ কবির চৌধুরী।

গত মঙ্গলবার দুপুরে তাকে এ অর্থ সাহায্য দেয়া হয়। অনুদানের এ অর্থ দেয়ার সময় উপস্থিত ছিলেন ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন স্যার ও বৃক্ষমানবের পরিবারের সদস্যগণ।
picview_tmp30b8ef1100000578-3424150-image-m-51_1454163077067
প্রফেসর এম এইচ কবির চৌধুরী বলেন, বৃক্ষমানবকে চিকিৎসাসেবা দেয়ার শুরুতেই জানা যায়, তার কোনো বাড়িঘর বা জমি-জমা নেই। তাই তাকে জমি ও বাড়ি করে দেয়ার জন্য সিদ্ধান্ত নেই। তিনি বলেন, এজন্য জমি কেনার জন্য ৪ লাখ ২০ হাজার টাকা এবং তাতে বাড়ি করার জন্য ১ লাখ ৮০ হাজার টাকা, সর্বমোট ৬ লাখ টাকা অর্থসাহায্য দিয়েছি।

অর্থসাহায্য পেয়ে বৃক্ষমানব আবুল বাজানদারের চোখে-মুখে দেখা যায় আনন্দের ঝিলিক। তিনি বলেন, আমি খুবই খুশি। এ টাকা দিয়ে আমি জমি কিনে বাড়ি তুলে আমার পরিবারের সদস্যদের নিয়ে থাকব।
10-4-760x450
আবুল বাজানদার বলেন, এমন মহতী কাজের জন্য আমি ওই চিকিৎসককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার মত একজন গরিবের এ পরিমাণ টাকা কোনোদিন রোজগার করার ক্ষমতা ছিল না।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা বৃদ্ধি পেল ও চালু হলো পরিবহণ সুবিধা বিএসএমএমইউ তে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেল আজ বেসরকারি রেসিডেন্টদের পারিতোষিক বৃদ্ধি ও পরিবহন চালু - এর উদ্বোধনি অনুষ্ঠান। আমাদের দেশের তুলনায় বিভিন্ন দেশে রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা অনেক বেশি। পূর্বে উচ্চশিক্ষা গ্রহণ কালে ভাতা প্রাপ্তি হবে বিষয়টা অভাবনীয় ছিল। ভাতা…

২২ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

মুক্তামনির হাতে চামড়া লাগানোর কাজ সমাপ্ত

পুরো হাতে চামড়া লাগলো মুক্তামনির মুক্তামনির পুরো হাতে চামড়া লাগানোর কাজ শেষ করেছেন চিকিৎসকরা। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দেড় ঘণ্টা পর তাকে বের করা হয়। বর্তমানে তাকে আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে…

৭ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

৬১ তম সিএমসি ডেঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ- আমার গর্ব

২৬ মার্চ, ১৯৭১। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রাম মহানগরীর তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তখন চাঞ্চল্য, দ্বিধা, উত্তেজনা। রাস্তায় রাস্তায় ব্যারিকেড, কেউ কেউ নিচ্ছেন সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে চলছে অন্য এক প্রস্তুতি। ইতিহাসে কল্পনা চলে না, তিনটি…

২১ সেপ্টেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

৪টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।