মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

৩৫টি মেডিকেল কলেজের অংশগ্রহণে,ইন্টার-মেডিকেল ফটোগ্রাফি এক্সিবিশন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩০ · ২ মিনিটে পড়ুন
৩৫টি মেডিকেল কলেজের অংশগ্রহণে,ইন্টার-মেডিকেল ফটোগ্রাফি এক্সিবিশন
লেখার আকার

১৮ ফেব্রুয়ারি,২০১৯, সোমবার।

 

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে সম্পন্ন হল “আর্টিস্টিক এস্থেটিকস  ২.০: ন্যাশনাল ইন্টার-মেডিকেল ফটোগ্রাফি এক্সিবিশন-২০১৯” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

 

দেশের ৩৫টি মেডিকেল কলেজের অংশগ্রহণে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে গত ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে জেআরআরএমসি ফটোগ্রাফি ক্লাব আয়োজিত “আর্টিস্টিক এস্থেটিকস ২.০: ন্যাশনাল ইন্টার-মেডিকেল ফটোগ্রাফি এক্সিবিশন-২০১৯।”

দুইদিন ব্যাপী চলা উক্ত প্রদর্শনী ও প্রতিযোগিতার সমাপনী দিন, বৃহস্পতিবারে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী ড. সৈয়দ রাগীব আলী।

কলেজটির ফটোগ্রাফি ক্লাবের চেয়ারপার্সন অধ্যাপিকা ডা. শামীমা আখতার’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন , উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ.কে.এম. দাউদ , হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ । এছাড়াও উক্ত অনুষ্ঠানে কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

উক্ত প্রদর্শনী ও প্রতিযোগিতায় ‘ক্যামেরা’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মোস্তারা খানম জ্যোতি। ১ম রানার আপ হয়েছেন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের আতিফ চৌধুরী, ২য় রানার আপ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের কৌশিক ফৌজদার।

‘মোবাইল’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের খান মো. আমিনুল ইসলাম। ১ম রানার আপ হয়েছেন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের মো. আকিব আমজাদ, ২য় রানার আপ চট্টগ্রাম মেডিকেল কলেজের এম. আজমাইন ইকতিদার।

 

ফটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট ফটোগ্রাফি সোসাইটির সাবেক সভাপতি আব্দুল মোনায়েম এবং সাধারণ সম্পাদক বাপ্পী ত্রিবেদী। প্রতিযোগিতায় কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন ফটোগ্রাফার নাহিয়ান চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেআরআরএমসি ফটোগ্রাফি ক্লাবের সভাপতি সাব্বির হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোহাইমিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

 

 


তথ্য কৃতজ্ঞতা- সাব্বির হায়দার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।